নিজস্ব প্রতিনিধি : বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে একাধিক বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের অসমে বাংলায় কথা বলার জন্য হেনস্থার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভ উগরে দিয়েছেন। বাঙালিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে অসম সরকারকে নিশানা করেছেন তিনি।
তিনি লিখেছেন, দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা বাংলা। অসমেও বহু মানুষ রয়েছে, যাঁরা এই ভাষায় কথা বলেন। সকল ভাষা ও ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা উচিৎ। যাঁরা নিজের মাতৃভাষাকে বজায় রেখে এই সহাবস্থান করছেন, সেই নাগরিকদের হুমকি দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত বৈষম্যমবলক ও অসাংবিধানিক। অসমের বিজেপির এই বিভেদমূলক কর্মকাণ্ড সমস্ত সীমা অতিক্রম করেছে। অসমের মানুষ তাঁদের বিরুদ্ধে লড়াই করবে। তিনি সকল নির্ভীক নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যাঁরা নিজেদের ভাষা, পরিচয় মর্যাদা রক্ষার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছে তাঁদের পাশে থাকবেন। তাঁর অভিযোগ, অসমে বিজেপির বিভাজনের রাজনীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে।
The second most spoken language in the country, Bangla, is also the second most spoken language of Assam.
To threaten citizens, who want to coexist peacefully respecting all languages and religions, with persecution for upholding their own mother tongue is discriminatory and…
— Mamata Banerjee (@MamataOfficial) July 19, 2025
বাংলা থেকে বহু শ্রমিকরা কাজ করতে যান ভিন রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তার শিকার হতে হচ্ছে। বাংলায় কথা বলার অভিযোগে তাঁদের আটক করে হেনস্তা করা হচ্ছে। কোথাও কোথাও তাঁদের আটক করে পুশব্যাকের মাধ্য়মে বাংলেদেশে পাঠানো হচ্ছে। ভিন রাজ্যে গেলে হেনস্তা হতে হচ্ছে। বাঙালির স্বার্থরক্ষায় সিএএ জরুরি এমনই কথা বলেছিলেন হেমন্ত বিশ্বশর্মা। তাঁকেই এইভাবে জবাব দিলেন মুখ্য়মন্ত্রী।