ভাল ইলিশ কিনতে চাইলে নজর দিন আঁশে, স্বাদ লেগে থাকবে জিভে

Share:

নিজস্ব প্রতিনিধি :  সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের ঝাল, ইলিশ ভাজা। নাম শুনলেই জিভে জল আসে। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। বাঙালির ঘরে ঘরে ইলিশের বিভিন্ন পদ বিভিন্নভাবে রান্না করা হয়। সবকটি অত্যন্ত সুস্বাদু। কিন্তু কোন ইলিশের স্বাদ বেশি? ইলিশ প্রেমীদের মধ্যেও অনেকেই সেটা জানেন না। স্বাদ বেশি হয় কাঁচা ইলিশের।

কাঁচা ইলিশ নদী থেকে ধরে সরাসরি বাজারে পাঠিয়ে দেওয়া হয়। সেই ইলিশের স্বাদ অনেক বেশি হয়। এই ইলিশ কিনতেও পকেটের খরচও হয় বিস্তর। অন্যদিকে পাকা ইলিশের ক্ষেত্রে মাছ ধরার পর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় কোল্ড স্টোরেজে। সময়মতো সেই ইলিশ বাজারে নিয়ে আসা হয়। কাঁচা ইলিশের চোখ স্বচ্ছ হয়। মাছের শরীরের চামড়া টান টান থাকে। এই মাছে তেল থাকে অনেকটাই। যাঁর জেরে মাছের স্বাদও বৃদ্ধি পায়।

মাছ কিনতে গেলে সর্বপ্রথম ইলিশের আঁশ দেখে কিনতে হয়। আঁশ পাতলা ও স্বচ্ছ হলে সেই মাছের স্বাদ বেশি।  ইলিশের এক ধরনের মিষ্টি গন্ধ থাকে সেটা দেখে কিনতে হয়। ইলিশ মাছের চোখ দেখে কিনতে হয়। এই মাছের চোখের ভিতরেও লালচে আভা থাকে। ভাল মানের ইলিশ কিনতে চাইলে মাছের রঙের দিকে নজর দিতে হবে। এই মাছের রুপালি রংটাই সবাই জানে। তাই সেদিকেই সাবাই ছোটে। কিন্তু ভালে স্বাদের মাছে হালকা আভা থাকে। অনেক সময় ইলিশ মাছ বলে সার্টিন মাছ নিয়ে আসেন ক্রেতারা। আসল ইলিশের পেট ও পিঠ দুটোই বাঁকানো থাকে। ইলিশ কেনার আগে নজর দিতে হবে এই মাছের উজ্জ্বল রঙে।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

অবৈতনিক প্রাথমিক স্কুলে পুড়ুয়াদের পাতে ইলিশ, ভাপা-ভাজায় পেটপুজো খুদেদের

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

বর্ষায় ইলিশের ভিন্ন ২ রেসিপি, এভাবে বানালে হাত চাটবেন

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]