আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে জাতিসংঘের নাক গলানোর দাবিকে নাকচ করল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং জেট বিমানের তদন্তে যোগ দিতে চেয়েছিল জাতিসংঘ। কিন্তু ভারত জাতিসংঘের সেই দাবিকে অনুমোদন দেয়নি। জাতিসংঘ থেকেই কিছুদিন আগে কয়েকজন নিরাপত্তা বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্স তথ্য বিশ্লেষণে বিলম্বের জন্য সমালোচনা করেছিলেন।

১২ জুন আহমেদাবাদে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার পর জাতিসংঘের বিমান চলাচল সংস্থা ভারতকে সহায়তা প্রদানের জন্য প্রস্তাব দেয়। তারা জানায় তদন্তের জন্য জাতিসংঘ একজন তদন্তকারীকে পাঠাতে চায়। এই প্রস্তাব স্বাভাবিক বলে মনে হয়নি ভারতের।

এর আগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) ২০১৪ সালে মালয়েশিয়ার একটি বিমান ভেঙে পড়ার এবং ২০২০ সালে একটি ইউক্রেনীয় জেটলাইনার ধ্বংসের মতো কিছু তদন্তে সহায়তা করার জন্য তদন্তকারীদের মোতায়েন করেছিল। কিন্তু সেই সময় সংস্থাটির কাছে সহায়তা চাওয়া হয়েছিল। এক্ষেত্রে ভারত এরকম কোনও সহায়তা চায়নি।

আইসিএও ভারতে থাকা তদন্তকারীকে পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এ নিয়ে অবশ্য ভারতের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা (এএআইবি) যা এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে, তাদের পক্ষ থেকে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া আসেনি।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে যে তদন্তকারীরা দুর্ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে ফ্লাইট রেকর্ডারের ডেটা ডাউনলোড করেছেন। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড তদন্তভার নেওয়ার পরে রেকর্ডারগুলি ভারতে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে তথ্য উদ্ধার হবে, তা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছিল। বেশিরভাগ বিমান দুর্ঘটনা বিভিন্ন কারণে ঘটে। আশা করা যাচ্ছে এক মাসের মধ্যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে জানা যাবে।

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

আমেদাবাদ বিপর্যয় থেকে শিক্ষা, এবার থেকে বহুতল নির্মাণের আগে নিতে হবে কলকাতা বিমানবন্দরের অনুমতি

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার কো-পাইলট ক্লাইভ কুন্দারের শেষকৃত্য আজ মুম্বইয়ে

বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ ক্ষতিগ্রস্ত, পাঠানো হতে পারে বিদেশে

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

আহমেদাবাদ দুর্ঘটনায় বড়সড় তথ্য, মাত্র তিন মাস আগে বদলানো হয়েছিল বিমানের একটি ইঞ্জিন

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ভরি সোনা, আশি হাজার টাকা, আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের স্বেচ্ছাসেবক কর্মী এয়ার ক্র্যাশেও হিরো

বাড়িতে পৌঁছল ভেঙে পড়া বিমানের পাইলটের দেহ, কান্নায় ভেঙে পড়লেন বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]