Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে মারধরের পর জুতোর মালা পরাল বিএনপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে তালিবানি রাষ্ট্রে পরিণত হয়েছে, রবিবার (২২ জুন) বিকালে তার সাক্ষী থাকল গোটা দেশবাসী। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির নেতা-কর্মীদের তাণ্ডবের শিকার হলেন দেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিএনপির যুগ্ম মহাসচিব তথা আইএসআই এজেন্ট রুহুল কবীর রিজভির নেতৃত্বে বিএনপির সশস্ত্র ক্যাডাররা সন্ধ্যায় রাজধানীর উত্তরায় প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বাড়িতে হামলা চালান। প্রথমে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে নুরুল হুদাকে মারধর করে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরায়। তারপর পুলিশ ডেকে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে তুলে দেয়। এমন তাণ্ডবের চেহারা স্বাধীন বাংলাদেশে অতীতে কখনও দেখা যায়নি।

বিএনপি নেতা রুহুল কবীর রিজভির চাপে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করতেও বাধ্য হয় পুলিশ। উত্তরা-পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, এদিন সকালে শেরে বাংলা নগরে বিএনপির তরফে নুরুল হুদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে। তদন্ত ছাড়া কীভাবে একজনকে গ্রেফতার করা হল তা জানতে চাওয়া হলে উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশেই নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। ফলে এ বিষয়ে উনি ব্যাখ্যা দেবেন।’

এদিনই আওয়ামী লীগ আমলে দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা এ কে এম নুরুল হুদা, কাজী রকিবউদ্দিন আহমেদ ও কাজী হহাবিবুল আউয়ালের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করে বিএনপি। ওই মামলাতে আসামী করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে বিএনপি কর্মীরা। যার নেতৃত্বে হামলা চলেছে সেই রুহুল কবীর রিজভি হুঙ্কার ছেড়েছেন, মামলায় নাম থাকা প্রত্যেক আসামীকে এভাবে  মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00