আহমেদাবাদ দুর্ঘটনায় বড়সড় তথ্য, মাত্র তিন মাস আগে বদলানো হয়েছিল বিমানের একটি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আহমেদাবাদে দুর্ঘটনা কবলিত এয়ার ইন্ডিয়ার বিমানটি সম্পর্কে এক চমপকপ্রদ তথ্য সামনে এসেছে। ১২ বছরের পুরনো এই বিমানের ডান দিকের ইঞ্জিনটি সম্প্রতি মেরামত করা হয়েছিল। তিন মাস আগে চলতি বছরের মার্চ মাসে সেটি প্রতিস্থাপন করা হয়ে। অথচ তিন মাসের মধ্যেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানটি টেক অফের কয়েক সেকেন্ড পরেই বিধ্বস্ত হয়। এতে ১২ জন ক্রু সদস্য সহ ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ১ জন যাত্রী ছাড়া সকলেই মারা যান।

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়া ২০২৩ সালের জুন মাসে বিমানটির একটি বিস্তারিত রক্ষণাবেক্ষণ পরীক্ষাও করিয়েছিল। এই বছরের ডিসেম্বরে আবার পরীক্ষা করার কথা ছিল। এপ্রিল মাসে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমা কভারেজ ৭৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮৫০ কোটি করেছে। আহমেদাবাদের দুর্ঘটনাটি এক দশকেরও বেশি সময় ধরে দেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটি। এই দুর্ঘটনা বিমান বিমা খাতের জন্য ঝড় হয়ে এসেছে। মনে করা হচ্ছে মোট বিমা কভারেজের দাবি ৩০০০ কোটি টাকা হতে পারে।

আহমেদাবাদে বোয়িং ভেঙে পড়ার পর ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানগুলির জন্য নির্দেশিকা জারি করেছে। নিবিড় পর্যবেক্ষণ করে তবেই বিমান ছাড়তে বলা হয়েছে। দুর্ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সরাষ্ট্রসচিবের সভাপতিত্বে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।

তদন্ত কমিটি গঠনের পর এয়ার ইন্ডিয়া সতর্ক করে দিয়েছে যে বিমান পরিচক্সালনায় সময় বাড়তে পারে। তদন্তের কারণে বিমান ছাড়তে দেরিও হতে পারে।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে জাতিসংঘের নাক গলানোর দাবিকে নাকচ করল ভারত

নিরাপত্তায় গাফিলতি, এয়ার ইন্ডিয়ার তিন কর্মীকে বরখাস্তের নির্দেশ দিল DGCA

আমেদাবাদ বিপর্যয় থেকে শিক্ষা, এবার থেকে বহুতল নির্মাণের আগে নিতে হবে কলকাতা বিমানবন্দরের অনুমতি

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার কো-পাইলট ক্লাইভ কুন্দারের শেষকৃত্য আজ মুম্বইয়ে

বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ ক্ষতিগ্রস্ত, পাঠানো হতে পারে বিদেশে

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একই গ্রামের ১৪ বাসিন্দা প্রাণ হারিয়েছেন

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ভরি সোনা, আশি হাজার টাকা, আহমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের স্বেচ্ছাসেবক কর্মী এয়ার ক্র্যাশেও হিরো

বাড়িতে পৌঁছল ভেঙে পড়া বিমানের পাইলটের দেহ, কান্নায় ভেঙে পড়লেন বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]