খাল থেকে উদ্ধার কিশোরীর মুন্ডহীন দেহ, ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ: নালার মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর মুন্ডহীন দেহ আবিষ্কার ঘিরে চাঞ্চল্য মেরঠে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে তার দেহ উদ্ধার হয়। এই হত্যাকাণ্ডকে অনার কিলিং বলেই মনে করা হচ্ছে। সাতসকালে এমন ঘটনা মেরঠের পারতাপুরকে পুরো নাড়িয়ে দিয়েছে।

জানা গিয়েছে ওই কিশোরী ইন্টারমিডিয়েটের ছাত্রী ছিল। একদিন আগে দৌরালার একটি গ্রাম থেকে নিখোঁজ হয়েছিল সে। পুলিশ কিশোরীর হাতের মুঠোর মধ্য থেকে একটি চিরকূট উদ্ধার করেছে। সেখানে লেখা ছিল একটি নাম এবং মোবাইল নম্বর। ওই নম্বরে ফোন করেই কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়।

মেরঠের বাহাদুরপুর গ্রামের বাসিন্দারা সাতসকালে ড্রেনের মধ্যে একটি বিকৃত দেহ পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দুটি ২০ টাকার নোট, ‘বিকাশ’ নাম লেখা একটি চিরকূট এবং একটি ফোন নম্বর খুঁজে পান। নম্বরটি ডায়াল করে যোগাযোগ করা হয় সাধু কি নাগলি গ্রামের যুবক বিকাশের সঙ্গে। তিনি মৃত কিশোরীকে বান্ধবী হিসেবে শনাক্ত করেন।

যুবক কিশোরীর সঙ্গে প্রণয়ের সম্পর্কের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন মেয়েটির পরিবার এই সম্পর্ক মানতে পারেনি। ফলে তার পরিবারের কাছ থেকে বিরোধিতা এসেছিল স্বাভাবিকভাবে। বিকাশের বক্তব্যের ভিত্তিতে পুলিশ মৃতের পরিবারকে মৃত্যু সম্পর্কে জানায়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশ কিশোরীর মা, দুই মামা এবং এক খুড়তুতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রাথমিক তদন্তে এটি অনার কিলিং মামলা বলেই মনে করা হচ্ছে। পুলিশ গোটা বিষয়টির তদন্ত করে দেখছে। পরিবারের সম্মান রক্ষার্থে সত্যিই মেয়েটির বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রসঙ্গে এসপি সিটি আয়ুশ বিক্রম সিং বলেছেন, “মেয়েটির মাথা এখনও উদ্ধার করা হয়নি। পুলিশের একাধিক দল এলাকায় তল্লাশি চালাচ্ছে। আমরা অন্যদের জড়িত থাকার বিষয়টিও তদন্ত করে দেখছি। কীভাবে হত্যা করা হয়েছিল তাও বোঝার চেষ্টা করছি।”

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]