Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্ধে হলেই মুখরোচক খাবার চাই? সহজে বানিয়ে ফেলুন আলু মালাই স্যান্ডউইচ

Share:

নিজস্ব প্রতিনিধি : সন্ধ্যে হলেই চটপটা খেতে মন চায়? কিন্তু সময়ের অভাবে বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় হাতের কাছে সবকিছু তৈরিও থাকেনা। ফলে মন চাইলেও অনেক কিছু খাওয়া হয়ে ওঠে না। কিন্তু ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই মুহুর্তের মধ্যে বানিয়ে নিতে পারেন চটপটা মুখরোচক খাবার। আজ তেমনই একটি খাবার আলু মালাই স্যান্ডউইচ।

 

উপকরণ- ৪টি ব্রেড স্লাইস, ৩টি বড় আলু, ১ টেবিলস্পুন বাটার, ১টি ছোট পেঁয়াজ, ১টি ছোট ক্যাপসিকাম, ফ্রেশ ক্রিম, ৩টি কাঁচা লংকা, ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো, ১টি টমেটো।

পদ্ধতি- এই অসাধারণ স্বাদের স্যান্ডউইচ বানাতে প্রথমে পরিস্কার আলুগুলিকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে। ২ সিটি দিয়ে কুকার থেকে আলুগুলো বের করে ঠান্ডা হতে দিতে হবে। দেখে নিতে হবে আলুগুলি সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তাহলে কুকারের সিটির সংখ্যা বাড়িয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে হালকা স্ম্যাস করে নিতে হবে। এবার একটি পাত্রে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একসঙ্গে ছোট ছোট করে কুচিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এবার একটি বড়ে পাত্রের মধ্যে আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ফ্রেশ ক্রিম, গোলমরিচ, স্বাদমতো নুন দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পারলে হার্বস, মেয়োনিজ দিতে পারেন। আবার পছ্ন্দমতো সসও দিতে পারেন। দুটি বড় মাপের ব্রেড স্লাইসের মধ্যে আলুর মিশ্রণটি পুর হিসেবে ব্যবহার করতে হবে। এইভাবে বেশ কয়েকটি বানিয়ে গ্রিল করতে হবে। বাটার দিয়ে স্যান্ডউইচগুলি গ্রিল করতে হবে। হালকা বাদামি রঙের হয়ে গেলে গরম গরম স্যান্ডউইচ পরিবেশন করুন।

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

খুব সহজে অল্প সময়ে বাড়িতে বানিয়ে নিন ডিমের এই ২ রেসিপি

খাদ্যতালিকায় রাখুন এই ছোট মাছগুলি, উপকার পাবেন একাধিক

ছুটির দিনে বানিয়ে নিতে পারেন মুখরোচক বাদাম চাট

খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

বর্ষায় বানিয়ে নিন কচু পাতা দিয়ে নোনা ইলিশের বড়া

৭ ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও শরীরে থাকবে তারুণ্যের জেল্লা

ছুটির দিনে বানিয়ে নিন নিরামিষ আচারি কাঁকরোল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00