বার্সার স্বপ্ন চুরমার করে চ্যম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হৃদয় ভাঙল বার্সেলোনার। মঙ্গলবার রাতে সান সিরোয় ৪-৩ গোলে জয়ী হয়েছে ইন্টার মিলান। ফলে দুই লেগ মিলিয়ে তাদের ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে তারা। সারা মাঠ জুড়ে শুধু জয়ের গাথা লিখেছে ইন্টার মিলান।

যদিও গল্পটা ভিন্ন হতে পারত। কিন্তু হল না। ম্যাচের ৩০ সেকেন্ডে গোলের পর শুরুতেই ২-০ গোলের লিড নিয়েছিল ইন্টার মিলান। তাদের এই দুর্দান্ত কামব্যাকে আশায় বুক বেঁধেছিল সকলে। তারই সমাপ্তি লেখা হল ৩-৩ গোলের সমতায়।

দ্বিতীয় লেগেও পিছিয়ে থাকেনি ইন্টার। প্রথমার্ধেই তারা ২-০ গোলের লিড নেয়। থেমে থাকেনি বার্সাও। তারাও কামব্যাক করে। এবার বার্সা এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু সব কামব্যাক তো ফলপ্রসূ হয় না। তাই নির্ধারিত সময়ে ৩-৩ গোলের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে ৪-৩ গোলে জয়ী হয় ইন্টার মিলান।

দ্বিতীয় লেগের এই ম্যাচে ২১ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। শুরু হয় কাউন্টার অ্যাটাক। এবার গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে পেনাল্টি জেতেন। এবার স্ট্রাইকে আসেন কালগানগলু। দুই লেগ মিলিয়ে ম্যাচে ৫-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে পা রাখেন দ্য হিরোনস খ্যাত ইন্টার।

কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করেন। ফলে আবার ম্যাচে ফেরে তারা। ছয় মিনিট পরে দানি অলমো ৫-৫ গোলের সমতা করে ফেলেন ম্যাচ। তারপর ৮৭ মিনিটে রাফিনহার গোল দিয়ে উদযাপন শুরু করে বার্সা।

তবে বার্সার এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। ৯৩ মিনিটে আছার্বিক গোল করেন। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৬ করেন তিনি। এক্সট্রা টাইমে ইন্টারের ফ্রাত্তেসি গোল করে ম্যাচে ৪-৩ গোলের লিড নেন। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয় পেয়ে ফাইনালে পদার্পণ করে ইন্টার মিলান।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]