Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্ধ্রপ্রদেশের মন্দিরের দেওয়াল ধসে মৃত কমপক্ষে ৮ পুণ্যার্থীর, আহত বহু

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: দেওয়ার ধসে পড়ে মৃত্যু অন্ধ্রপ্রদেশে। বুধবার ভোরে বিশাখাপত্তনমের সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে ভক্তদের উপর ধ্বসে পড়ে দেওয়াল। দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে আটজন। আহত হয়েছেন চারজন।

বার্ষিক চন্দনোৎসবম উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। আচমকা ভোর আড়াইটার দিকে তাঁদের উপর দেওয়াল ধসে পড়ে। আকস্মিক এই ঘটনায় পড়ে যায় হুলুস্থূল। খবর যায় জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ)-এর কাছে। তাঁরা এসে উদ্ধার ও ত্রাণ কার্য শুরু করে। উদ্ধারে হাত লাগিয়েছিলেন মন্দিরের স্থানীয় কর্মকর্তারাও।

এরপরই অন্ধ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিথা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিকদের সামনে বলেন যে প্রাথমিক ভাবে খবর গত রাতের ভারী বৃষ্টিপাতের কারণে নবনির্মিত মন্দিরের দেওয়ালটি জলে ভিজে যায়। দেওয়ালের পাশেই দাঁড়িয়েছিলেন ভক্তরা। ফলে ভক্তদের চাপের কারণে দেওয়ালটি ধসে পড়েছে।

বঙ্গলাপুদি অনাথার কথায়, “৩০০ টাকা করে টিকিট কেটে ঈশ্বরের বিশেষ দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য ভক্ত। সিংহগিরি বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পথে একটি শপিং কমপ্লেক্সের পাশে অবস্থিত দেওয়ালটি আচমকা ভেঙে পড়ে। এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে মাটি আলগা হয়ে যাওয়ার কারণেই দেওয়া ভেঙে পড়ার মতো দুর্ঘটনা ঘটেছে।” অনিতা ছাড়াও বিশাখাপত্তনমের জেলা কালেক্টর হরেন্ধীর প্রসাদ এবং পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচীও উদ্ধার তৎপরতা তদারকি করতে মন্দিরে পৌঁছেছেন।

নিহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। তাদের এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের দেহ বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ময়না তদন্তের জন্য। একই হাসপাতালে চিকিৎসারত আহতরাও।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশপাশি নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। দেওয়াল ধসের ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী তিন সদস্যের একটি সরকারি কমিটিও গঠন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের আরোগ্য কামনা করেছেন। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেওয়াল ধসে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক।” তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণাও করেছেন। আহতদের ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হবে।

প্রতি বছর, চন্দনোৎসবের সময়, শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী তাঁর প্রকৃত রূপে (নিজরূপে) ভক্তদের কাছে প্রকাশিত হন। সাধারণত সারা বছর ধরে মূর্তিকে ঢেকেরাখা হয় চন্দন প্রলেপ দিয়েই। হাজার হাজার ভক্ত সিংহচলমে এই বিরল দৃশ্য দেখার জন্যই জড়ো হয়েছিলেন।

রাত ১ টায় সুপ্রভাত সেবার মাধ্যমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামীকে আনুষ্ঠানিকভাবে জাগানো হয়েছিল। এরপর চন্দনের প্রলেপ তুলে দেবতার নিজরূপ দর্শন করানো হয় ভক্তদের। তারপরে বিশেষ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৈদিক রীতি অনুসরণ করে, বংশগত মন্দিরের ট্রাস্টি পুষ্পপতি অশোক গজপতি রাজু এবং তার পরিবারকে দেবতার প্রথম দর্শন দেওয়া হয়। প্রাথমিক চন্দন কাঠের লেপ দেওয়ার সম্মান পান তাঁরাই। পরে রাজস্ব মন্ত্রী অনাগনি সত্য প্রসাদ রাজ্য সরকারের পক্ষ থেকে দেবতাকে ঐতিহ্যবাহী রেশম পোশাক প্রদান করেন।

এক বছরের শিশুকন্যাকে খুন, দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট

৮০ হাজার ঋণ পরিশোধে ব্যর্থ স্বামী, গাছে বেঁধে স্ত্রীকে নির্যাতন, পাশবিক ঘটনা অন্ধ্রে

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

আচমকা লক হয়ে গিয়েছিল দরজা, গাড়ির ভিতরে শ্বাসরোধ হয়ে মৃত্যু ৪ শিশুর

ইন্সটাগ্রাম থেকে প্রেম, প্রেমিকের জন্য সুদূর আমেরিকা থেকে অন্ধ্রপ্রদেশে তরুণী

আরাকু ভ্যালিতে ২০ হাজার পড়ুয়ার দীর্ঘ সূর্যপ্রণাম, গড়ল ওয়ার্ল্ড রেকর্ড

এ কি কাণ্ড! তিরুমালার তীর্থস্থানে ‘এগ বিরিয়ানি’ খেতে গিয়ে ধরা পড়ল একদল ভক্ত

মদ থেকে আইসক্রিম-জামাইকে ৬৩০ পদ দিয়ে আপ্যায়ন শ্বশুরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00