নিজস্ব প্রতিনিধি, চিত্তুর : গ্রামের এক ব্যক্তির কাছে থেকে ৮০ হাজার টাকা ধার নিয়েছিলেন থিম্মারায়াপ্পা নামে একজন। কিন্তু সময়মতো তা পরিশোধ করতে পারেননি। শাস্তিস্বরূপ ওই ব্যক্তির স্ত্রীকে নিমগাছে বেধে নির্যাতন করার অভিযোগ উঠল মহাজন ও গ্রামবাসীদের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ঘটে গিয়েছে এমনই নক্কারজনক ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত মুনিকান্নাপ্পাকে গ্রেফতার করেছে কুপ্পাম পুলিশ।
জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা মুনিকান্নাপ্পার কাছে থেকে ৮০ হাজার টাকা ঝার করেছিলেন চিত্তুরের বাসিন্দা থিম্মারায়াপ্পা। কিন্তু তা ফেরৎ দিতে পারেননি। পরে থিম্মারায়াপ্পা স্ত্রী সিরসা ও সন্তানকে নিয়ে অন্যত্র থাকতে শুরু করেছিলেন। চলতি সপ্তাহে ছেলের রেজাল্ট বের হয়। তার ট্রান্সফার সার্টিফিকেট আনেত গিয়েছিলেন সিরসা। সেই সময় তাংকে দেখতে পেয়ে আটকে দেয় অভিযুক্ত মুনিকান্নাপ্পা। সেই সময় তাঁকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠে। অভিযুক্ত সিরসাকে বলে স্বামীকে ফোন করতে টাকা মেটাবার জন্য। কিন্তু সিরসা জানান, স্বামী তাঁর সঙ্গে থাকেন না। এরপরেই তাঁর ওপর ক্রমাগত আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। স্বামীর করা ধারের ৮০ হাজার টাকার মধ্যে বেশ কিছুটা মিটিয়েওছেন বলে জানা গিয়েছে।
A Woman was Tied to a Tree, as her Husband failed to repay the Loan, in CM #ChandrababuNaidu ‘s own constituency #Kuppam in #Chittoor district, #AndhraPradesh
Shocking, a woman was tied to a tree after her husband failed to repay the loan, which took place in Chief Minister… pic.twitter.com/5EIft0Te60
— Surya Reddy (@jsuryareddy) June 17, 2025
ঋণ পরিশোধ না করলে তাঁকে হত্যার হুমকিও দেয় মুনিকান্নাপ্পা। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাটি মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে তাঁদের উপরও চড়াও হয় বলেও অভিযোগ। এরপরেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে কুপ্পাম পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত মুনিকান্নাপ্পা সহ ৫জনেকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ১১৫, ১২৬, ১১২ ধারা সহ ৩ ধারায় মামলা দায়ের হয়েছে।