আরাকু ভ্যালিতে ২০ হাজার পড়ুয়ার দীর্ঘ সূর্যপ্রণাম, গড়ল ওয়ার্ল্ড রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য সচেতনতার জন্য একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরে আলুরি সীতারামা রাজু জেলার আরাকু উপত্যকায় ‘যোগ – মহা সূর্য বন্দনাম’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৫০টি স্কুলের প্রায় ২০ হাজার উপজাতি পড়ুয়া। আরাকু ভ্যালিতে ১০৮ মিনিটের সূর্য নমস্কারের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছে তাঁরা৷

১৩ হাজার ছাত্রী সহ মোট ২০ হাজার পড়ুয়া এই দীর্ঘ সূর্য প্রণাম কর্মসূচিতে অংশ নিয়েছে। জানা গিয়েছে, প্রায় ২ ঘন্টা ধরে চলা এই সূর্যপ্রণাম গিনেসবুকে নাম তুলেছে। আরাকু উপত্যকার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লন্ডন ওয়ার্ল্ড রেকর্ডস ইউনিয়নের ম্যানেজার অ্যালিস রেনড আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

কর্তৃপক্ষের মতে, এই কর্মসূচির মূল লক্ষ্য দৈনন্দিন জীবনে যোগব্যায়ামের তাৎপর্য বোঝানো। সুস্থ জীবনযাপনের জন্য স্কুল বয়স থেকেই এই অনুশীলন করা অত্যন্ত প্রয়োজনীয়। যোগব্যায়ম ও সূর্য প্রণামের সুবিধাগুলি তুলে ধরাই মূল লক্ষ্য।

আরাকু ভ্যালির এই দীর্ঘ সূর্য প্রণাম অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যালিস রেনড। তিনি জানিয়েছেন, ২০ হাজার শিক্ষার্থী সূর্য প্রণাম পরিবেশন করেছে। এটি একটি নতুন বিশ্ব রেকর্ড। সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

গত পাঁচমাস ধরে এই দিনের জন্য প্রস্তুতি নিয়েছেন ২০ হাজার পড়ুয়া। প্রতিদিন ভোর ৪ টায় ঘুম থেকে উঠে অনুশীলন করেছেন তাঁরা। অংশগ্রহণকারীদের সুস্থতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মীরা ক্রমাগত পর্যবেক্ষণ করেছিল।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ এর মূল বিষয় ‘সুস্থ সূচনা, আশাবাদী ভবিষ্যৎ’।

এক বছরের শিশুকন্যাকে খুন, দম্পতির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট

৮০ হাজার ঋণ পরিশোধে ব্যর্থ স্বামী, গাছে বেঁধে স্ত্রীকে নির্যাতন, পাশবিক ঘটনা অন্ধ্রে

কেরল, মুম্বই, দিল্লিতে কোভিডের তীব্রতা বৃদ্ধি, হাসপাতালগুলিকে বেড ও অক্সিজেন প্রস্তুত রাখার নির্দেশ

আচমকা লক হয়ে গিয়েছিল দরজা, গাড়ির ভিতরে শ্বাসরোধ হয়ে মৃত্যু ৪ শিশুর

অন্ধ্রপ্রদেশের মন্দিরের দেওয়াল ধসে মৃত কমপক্ষে ৮ পুণ্যার্থীর, আহত বহু

ইন্সটাগ্রাম থেকে প্রেম, প্রেমিকের জন্য সুদূর আমেরিকা থেকে অন্ধ্রপ্রদেশে তরুণী

এ কি কাণ্ড! তিরুমালার তীর্থস্থানে ‘এগ বিরিয়ানি’ খেতে গিয়ে ধরা পড়ল একদল ভক্ত

মদ থেকে আইসক্রিম-জামাইকে ৬৩০ পদ দিয়ে আপ্যায়ন শ্বশুরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]