‘পাকিস্তানের মতো নরকে পাঠাবেন না’, মোদি সরকারের কাছে কাতর আর্জি হিন্দু শরণার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। তার পর থেকেই ভারতে বসবাসকারী পাকিস্তানি হিন্দু শরণার্থীরা আতঙ্কে ভুগছেন। পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের অবস্থার এমনিতেই অবনতি হয়েছে। তার মধ্যে ভারতের পক্ষ থেকে এই চরম বার্তা পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু নাগরিকদের চিন্তিত করে তুলেছে।

সপ্তাহের শুরুতে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা ২৬ জন পর্যটককে হত্যা করেছে শুধু হিন্দু বলে। এই হত্যাকাণ্ডের পর ভারত রবিবার পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার জন্য সময় সীমা বেঁধে দিয়েছে। যদিও সরকার স্পষ্ট করে জানিয়েছে যে পাকিস্তানের হিন্দু নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ভিসার উপর এর কোনও প্রভাব পড়বে না। তবে, স্বল্পমেয়াদী ভিসাধারীদের জন্য এই ধরনের কোনও ছাড় দেওয়া হয়নি।

এর ফলে অনেক হিন্দু শরণার্থী তাঁদের জীবনের ভয় পাচ্ছেন। পাকিস্তানে ফিরে যেতে হবে ভেবেই তাঁরা আতঙ্কগ্রস্ত। প্রতিবেশী দেশে ধর্মীয় নিপীড়নের হাত থেকে পালিয়ে এসে সেখানকার হিন্দুরা মনে করেন যে এখন আবার পাকিস্তানে ফিরে যাওয়া তাঁদের জন্য বিপজ্জনক প্রতিপন্ন হতে পারে।

রাজস্থানের জয়সলমীরের একটি শরণার্থী কলোনিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকারী বেশ কয়েকটি পরিবারকে খুঁজে পেয়েছে। মূলসাগর গ্রামের “একলব্য ভিল বস্তি”-তে পাকিস্তান থেকে স্বল্পমেয়াদী ভিসায় ভারতে আসা হাজার হাজারেরও বেশি হিন্দু শরণার্থী বাস করে। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে ২৭ এপ্রিলের মধ্যে সেদেশে ফিরে যেতে।

সিন্ধুতে বসবাসকারী খেতো রাম ক্রমাগত হয়রানির কারণে পাকিস্তানে জমি জায়গা বিক্রি করে চলে এসেছিলেন ভারতে। মঙ্গলবার পহেলগাঁও হামলার কয়েক ঘন্টা আগেই তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভারতে চলে আসেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাম বলেছেন এই হামলা তাঁকেও ক্ষুব্ধ করে তুলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে পাকিস্তানের মতো নরকে ফিরে যাওয়ার চিন্তা তাঁকে অস্থির করে তুলেছে খেতো রামকে। তাঁর কথায়, “পাকিস্তানের মতো নরকে ফিরে যাওয়া থেকে ভারতে মৃত্যু ভাল।”

তিনি সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে তাঁর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন জানিয়েছেন। একলব্য বস্তিতে শরণার্থীদের মধ্যে সিন্ধু থেকে আসা আর এক ব্যক্তির নাম বালাম। তিনি স্ত্রী-পুত্র নিয়ে পাকিস্তানে ফিরে যেতে আগ্রহী নন। তিনিও মনে করেন পাকিস্তানে ফেরার থেকে মৃত্যু ভাল।

হিন্দু শরণার্থীরা আশঙ্কা করছেন যে তারা যদি পাকিস্তানে ফিরে যান, তাহলে তারা আবার ধর্মীয় নির্যাতনের শিকার হতে পারেন। মানে যে কারণে তাঁরা পাকিস্তান ছাড়লেন, আবার সেই সমস্যারই সম্মুখীন হতে হবে।

মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (USCIRF) এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ হচ্ছে। রিপোর্টে পাকিস্তানকে “বিশেষ উদ্বেগজনক দেশ” হিসাবে পুনর্নির্ধারণ করার জন্য মার্কিন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

‘হাম দো হামারে দো’ যেন প্রহসন! ৫৫ বছর বয়সে ১৭ তম সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]