Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

নিজস্ব প্রতিনিধি: আচমকাই খলনায়ক হিসাবে হাজির ঝড়-বৃষ্টি। আর তাতেই শনিবার রাতে ইডেন গার্ডেন্সে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিল। এদিন ম্যাচ ভেস্তে যাওয়ায় কেকেআরের প্লে অফে যাওয়ার আশা ক্ষীণ হলেও বেঁচে রইল। টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সেই […]

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

নিজস্ব প্রতিনিধি: রবিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রবিবার শিয়ালদা ডিভিশনে অন্যান্য কর্মব্যস্ত দিনের মত লোকাল ট্রেন ঘন ঘন চালানো হবে বিকেল চারটে পর্যন্ত। পূর্ব রেলের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে মাতৃভূমি লোকালের ক্ষেত্রে রবিবারের ট্রেন চলাচলের যে অতিরিক্ত সময়সূচী তা […]

প্রিয়াংশ-প্রভসিমরানের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২০১ তুলল পঞ্জাব

নিজস্ব প্রতিনিধি: দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহের জোড়া অর্ধশতরানের দৌলতে কলকাতার বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল পঞ্জাব কিংস। শনিবার (২৬ এপ্রিল) প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২০১ রান তুলেছেন শ্রেয়স আইয়াররা। শুরুটা দুর্দান্ত হলেও শেষের ওভারগুলিতে বড় রান সংগ্রহ করতে পারেননি  পঞ্জাবের ব্যাটাররা। কলকাতার সফলতম বোলার বৈভব অরোরা চার ওভারে ৩৪ রান […]

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের স্তনে হাত দেওয়ার চেষ্টা করলে তা কখনোই ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা বলা যাবে না। বলতে হবে, চরম যৌন নির্যাতনের ঘটনা। একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। এই সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নির্দেশের উপর অন্তর্ভুক্তি স্থগিতাদেশ দিয়েছে রাজ্যের সর্বোচ্চ উচ্চ আদালত। পকসো আইনে ধর্ষণের চেষ্টা এবং চরম যৌন নির্যাতনের […]

‘অহিংসা আমাদের ধর্ম, কিন্তু রাজার কর্তব্য..’, মোদিকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন ভাগবত

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। স্পষ্ট জানিয়ে দিলেন ‘রাজার ধর্ম হচ্ছে প্রজাকে রক্ষা করা। আর প্রজাকে রক্ষার জন্য অপরাধীদের বধ করা অন্যায়ের কিছু নয়।’ এ ক্ষেত্রে রামায়ণের রাবণ বধ এবং মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ভূমিকার প্রসঙ্গও উল্লেখ করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা […]

রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত, ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ:রাতে স্কুলে বন্যপ্রাণীর উৎপাত। ক্লাস রুমে খাঁচা বসানো হল বনদফতরের উদ্যোগে। আতঙ্ক তৈরি হয়েছে স্কুল পড়ুয়া থেকে থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে।বন্য প্রাণীর উৎপাতে পড়াশোনা শিকেয় উঠেছে হাসনাবাদের স্কুলে(Hasnabad School)। রাত হলেই স্কুলে কোন এক অজানা বন্যপ্রাণী স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে মলত্যাগ করে।ঠিক তার পরদিন স্কুলে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা শ্রেণিকক্ষে […]

পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা

নিজস্ব সংবাদদাতা,বসিরহাটঃ কাশ্মীরের পহেলেগাঁওতে সন্ত্রাসীরা হিন্দুদের নিধন করেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পাকিস্তানের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে ও পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির(Hindu Sasmajkalyan Samiti)  কার্যকর্তারা।পাকিস্তানি জিহাদী সন্ত্রাসীরা পহেলেগাঁওতে বেছে বেছে হিন্দুদের নিধন করেছে। নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। এই আঠাশ জন হিন্দুদের হত্যা করার তীব্র প্রতিবাদ জানাতে উত্তর চব্বিশ পরগনা […]

অসুস্থ কাঞ্চন, হাসপাতাল থেকেই শুটিং করছেন, হঠাৎ কী হল অভিনেতা-বিধায়কের?

শোনা যাচ্ছে, এই অসুস্থতা নিয়েই নাকি উইন্ডোজ প্রোডাকশনের কাজ সেরেছেন অভিনেতা। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর? বর্তমানে কেমন আছেন তিনি?

বন্দুক হাতে ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করে পুলিশি নজরে নদিয়ার যুবক

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: এই মুহূর্তে পাকিস্তানের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে উঠছে মানুষ। সোশ্যাল মিডিয়ায় হোক বা পাড়ার রক- পাকিস্তানকে সমর্থন করে কেউ কিছু বললেই চলছে তুলোধোনা। সম্প্রতি পাকিস্তানি বন্ধুদের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছিলেন এক যুবক। বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে রয়েছেন। ওই যুবকের বাড়ি নদিয়া জেলায়। তিনি তাঁর ফেসবুক স্টোরিতে বেশ […]

গরম থেকে মুক্তি পেতে স্নান করতে গিয়ে মৃত ২, প্রায় দু’দিন পর উদ্ধার দেহ

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: এই তীব্র গরম থেকে বাঁচতে এক জলাশয় স্নান করতে নেমেছিল দুই কিশোর। তখনই তলিয়ে যায় সে। তারপর প্রায় দু’দিন পর উদ্ধার করা হয় তাঁদের দেহ। ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরের আরামবাটি এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ দুই বন্ধু ওই জলাশয়ে নেমেছিল। এর পরই তারা তলিয়ে যায়। সেদিন থেকেই তাঁদের খোঁজা হচ্ছিল। […]

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওকাণ্ডের পরের দিনই কাশ্মীরের উধমপুরে জঙ্গি দমন আভিযানে গিয়ে প্রাণ হারিয়েছিলেন নদিয়ার তেহট্টের বাসিন্দা তথা সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। দেশকে সুরক্ষিত রাখতে বীরের মতোই আত্মবলিদান দিয়েছিলেন। সেই শহিদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৬ এপ্রিল) নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান ঘোষণা করলেন শহিদ জওয়ান ঝণ্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি […]

ইরানের বন্দরে ভয়াবহ কন্টেনার বিস্ফোরণে নিহত ৪, আহত ৫০০-র বেশি

ইরানের অত্যাধুনিক বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষন পরেই বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে নিমেষেই চারিদিকটা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

নাটক করছে পাকিস্তান, সাংবাদিক সম্মেলনে ওমরের কণ্ঠ থেকে ঝরল একরাশ ক্ষোভ  

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পহেলগাঁও সন্ত্রাসী হামলার “নিরপেক্ষ” তদন্তের প্রস্তাবের তীব্র সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি এদিন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন যে পাকিস্তান প্রথমে মানতেই চায়নি এই মর্মান্তিক ঘটনায় নিজের যুক্ত থাকার কথা, বরং ভারতকে দোষারোপ করেছিল সেই নাকি এখন এই কথা বলছে। শাহবাজ শরিএররীফের মন্তব্যের নিন্দা করে জম্মু […]

ঠিক কত নম্বর পেলে পাশ? উচ্চমাধ্যমিকে সেমিস্টারের নিয়মে বড় পরিবর্তন সংসদের

সবথেকে বড় প্রশ্ন, পাশের জন্যে কোনও বিষয়ে নূন্যতম কত নম্বর পেতে হবে? তা নিয়েই এবার বড় ঘোষণা দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

ওয়াকফ থেকে ইস্যু ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপি’ র পরিকল্পিত : মর্জিনা খাতুন

নিজস্ব প্রতিনিধি,মালদা: পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে শোকে এবং ক্ষোভে ফুঁসছে সারা ভারতবর্ষ। রাজনীতির উর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটা রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে,যখন স্পষ্ট শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন পাকিস্তানের সরকার এবং সেনাবাহিনীর সাহায্যে এই ঘৃণ্য কর্ম করেছে তা সমলোচিত হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে […]

ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে গড়তে পারে ৫ রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের ৪৪ নম্বর ম্যাচে আজ শনিবার (২৬ এপ্রিল) ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইত রাইডার্স (KKR) এবং পঞ্জাব কিংস (PBKS)। এই ম্যাচে উত্তেজনার কোনও কমতি থাকবে না, কারণ দুই দলই জয়ের জন্য মরিয়া। গত ১৫ এপ্রিল মুল্লানপুরে এই দুই দলের লড়াইয়ে পঞ্জাব (PBKS) অপ্রত্যাশিতভাবে ১৫ রানে জিতেছিল। পঞ্জাব মাত্র ১১১ রান করেও […]

পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রায় ভ্যাটিকানে হাজির ছিলেন কারা, জানুন

আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রায় হাজির হয়েছিলেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। চোখের জলে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানিয়েছে ভ্যাটিকান সিটি। প্রায় ২ লক্ষের বেশি মানুষ এদিন পোপের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ফাদারকে শেষবারের মতো চোখের দেখা দেখতে সকলেই উপস্থিত হয়েছিলেন। পোপকে সম্মান জানাতে শনিবার ভ্যাটিক্যানে হাজির ছিলেন বিশ্বের দেড়শোর বেশি দেশের প্রতিনিধি, রাষ্ট্র ও […]

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

নিজস্ব প্রতিনিধি: সরকারি সতর্কবার্তা জারি হল ।পশ্চিমবঙ্গে ৪৭.৫°C তাপমাত্রা পৌঁছতে পারে। —৩০ এপ্রিল বিকেল ৩টা নাগাদ সম্ভাব্য হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট। আবহাওয়া দফতর থেকে জনসাধারণকে সতর্ক করা হল। ওই সতর্কবার্তায় বলা হয়েছে,(WB-DM/HEAT-CR422):আবহাওয়া দফতর ও স্বাস্থ্য দফতরের সম্মিলিত গবেষণায় জানা গেছে, ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিকেল ৩টার পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম […]

‘শিব স্তুতি’র সুর ‘চুরি’! রহমান ও ‘Ponniyin Selvan 2’-এর নির্মাতাদের ২ কোটি টাকা জরিমানা

প্রখ্যাত পরিচালক মণিরত্নমের ‘পন্ন্যিয়িন সেলভান ২’ নির্মাতা এবং সুরকার এ আর রহমানের বিরুদ্ধে ২ কোটি টাকা জরিমানা।

মাসে মাসে টাকা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, বড় ঘোষণা মমতার

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে এসএসসি নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ২০১৬ প্যানেলে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল তাঁদের সকলেরই চাকরি বাতিল করা হয়েছিল। এই চাকরি বাতিলের মোট সংখ্যা ছিল ছাব্বিশ হাজার। তবে শিক্ষক ছাড়া কোনও সরকারি বিদ্যালয় চালানো সম্ভব নয়। সেই কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যত দিন না নতুন প্যানেল তৈরি হচ্ছে […]

শালিমার থেকে মুম্বইয়ে জাল নোট পাচারের পরিকল্পনা ভেস্তে দিল এসটিএফ

নিজস্ব প্রতিনিধি: জাল টাকা সরাতে গিয়ে পুলিশের জালে অভিযুক্ত। এ ঘটনা বাংলার বাইরের নয়। শালিমার স্টেশনে জাল টাকা পাচার করতে যাচ্ছিল এক ব্যক্তি। স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় হতে হতেও তা হল না। মূল ঘটনা জানা গিয়েছে, রেলপথে জাল টাকা পাচারের চেষ্টা চলছিল। এসটিএফ এর কাছে খবর ছিল আগেই। তাই তাঁরা প্রস্তুতও ছিলেন। পাচারকারীদের মধ্যে একজনকে […]

ঝাড়গ্রামে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন, জঙ্গলমহলে মুখ থুবড়ে পড়ছে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে বিজেপির সংগঠনে এখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। পুরনো বিজেপি ও নব বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠেছে যে প্রকাশ্যে দলীয় কর্মসূচিও বিভাজিত হয়েছে। জেলা সভাপতির পদে তুফান মাহাতোকে পুনরায় বসানোর সিদ্ধান্তে দলের অন্দরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দলের একাংশের অভিযোগ, তুফান মাহাতো তিনবার জেলা সভাপতি পদে থেকেও ধারাবাহিকভাবে দলকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছেন। […]

0:00