চলন্ত গাড়িতে ধর্ষণের চেষ্টা, বাধা দিতে গিয়ে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত রূপসজ্জা শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত গাড়িতে এক মহিলাকে ধর্ষণের চেষ্টা। প্রতিবাদ করলে ছুরিকাঘাতে হত্যা। হাড়হিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউতে। ওই মহিলা পেশায় একজন মেহেন্দি শিল্পী। জানা গিয়েছে, রাত ১টার দিকে ওই মহিলা কাকোরি এলাকায় মেহেন্দি পরানোর জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন। কাকোরির রামদাসপুর গ্রামের বাসিন্দা সুধাংশু তাঁকে ফোন করে মেহেন্দি পরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

অজয়, বিকাশ এবং আদর্শ নামে তিন ব্যক্তি ওই মেহেন্দি শিল্পীকে একটি লাল রঙের গাড়িতে করে নিয়ে যেতে আসেন। গভীর রাত বলেই তাঁর সঙ্গে গিয়েছিলেন বোনও। মেহেন্দি পরিয়ে দু’জন একসঙ্গেই ওই গাড়িতে করে ফিরছিলেন। সেই সময় দুই বোনকেই ধর্ষণের চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে অভিযুক্তরা মেহেন্দি শিল্পীকে ছুরিকাঘাত করে হত্যা করে। তাঁর বোনকেও বেধড়ক মারধর করা হয়।

আসল ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য তিন যুবক একটি পরিকল্পনা করে। তারা নিজেদের গাড়িটি একটি বাড়ির সামনে গিয়ে ধাক্কা দেয়। প্রবল ধাক্কায় গাড়ি উল্টে যায়, ওই তরুণীর বোন চাপা পড়ে যান।

চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে তিন অভিযুক্তই পালিয়ে গিয়েছে। যাওয়ার সময় তারা মহিলার বোনকে হুমকি দেয় যে তিনি যদি এই ঘটনা সম্পর্কে কাউকে জানান তাহলে তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যা করা হবে।

মৃতের স্বামী মৌনি লালের অভিযোগের ভিত্তিতে বাঁথরা পুলিশ একটি মামলা দায়ের করেছে। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একজন অভিযুক্তকেও হেফাজতে নিয়েছে। দু’জন এখনও পলাতক।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

সামান্য ঝগড়ার চরম পরিণতি, রেগে বউয়ের নাক কামড়ে দিলেন স্বামী

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]