নববর্ষের দিন ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা যাবে না, হুমকি মুসলিম জঙ্গি সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী পয়লা বৈশাখ নববর্ষের দিন রাজধানী ঢাকায় ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করা যাবে না বলে হুঙ্কার ছাড়ল দেশের অনতম মুসলিম জঙ্গি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার (৯ এপ্রিল) সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হুঙ্কার ছেড়ে বলেছেন, ‘পয়লা বৈশাখের দিন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনও মিছিল বের করা যাবে না। বাংলা নববর্ষ উদ্‌যাপনের কোনও আয়োজনে হিন্দুত্বের গন্ধ রয়েছে এমন কোনও কিছু করা যাবে না। কোনও সংগঠন বা ব্যক্তি যদি ইসলাম অসমর্থিত কিছু আয়োজন করেন, তাহলে করুণ পরিণতির জন্য তৈরি থাকবেন।’

১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে নববর্ষের দিন সকালে প্রথমবারের মতো ‘আনন্দ শোভাযাত্রা’ বের হয়েছিল। অসাম্প্রদায়িক চেতনাকে সঙ্গী করে সব বর্ণ আর ধর্মের মানুষকে নিয়ে ওই রঙিন শোভাযাত্রার আযোজন করা হয়েছিল। প্রথম বছরেই দেশ তো বটেই গোটা বিশ্বের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছিল ওই শোভাযাত্রা। পরে ১৯৯০ সালে ওই শোভাযাত্রার নাম বদলে করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। গত ৩৯ বছর ধরেই পয়লা বৈশাখের সকালে ওই বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানী ঢাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আসছে। আর তাতে সামিল হতেন আট থেকে আশি-সব বয়সীরা। ওই শোভাযাত্রা ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ইউনেস্কোর তরফ থেকেও ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেয়েছিল।

যদিও কেন হিন্দুদের উ‍ৎসব নববর্ষের দিন ওই শোভাযাত্রা বের করা হচ্ছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে এসেছে জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম সহ কট্টর মৌলবাদী সংগঠনগুলি। বেশ কয়েকবার শোভাযাত্রার উপরে হামলাও চালানো হয়েছিল। যদিও খালেদা জিয়া থেকে শুরু করে শেখ হাসিনা ওই শোভাযাত্রাকে উ‍ৎসাহ দিয়ে গিয়েছেন। কিন্তু গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই দেশে ফের নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তান পন্থী মৌলবাদীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন হয়েছেন ‘রগকাটা সংগঠন’ হিসাবে কুখ্যাত ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতা ও নব্বইয়ের দশকের হিন্দু নিধন যজ্ঞের হোতা নিয়াজ আহমেদ খান। সংস্কৃতি মন্ত্রকের বৈঠকে তিনিই ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম নিয়ে আপত্তি জানান। তার ওই কথা লুফে নেন আর এক পাকিস্তানি দালাল তথা কট্টর হিন্দু বিদ্বেষী মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি জানিয়ে দেন, ‘হিন্দুত্বের গন্ধ থাকা ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলাতে হবে।’

যদিও এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই ক্ষোভ উগরে দিযেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সিংহভাগ পড়ুয়া। তারা পাল্টা হুঙ্কার ছাড়েন ‘রীতি মেনেই পয়লা বৈশাখের দিন ‘মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে।’ এদিন পড়ুয়াদের পরোক্ষে হুমকি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীম বলেন, ‘নববর্ষের দিন মানুষ শালীনতা ও ইতিহাস-ঐতিহ্য সমর্থিত পন্থায় নানা আয়োজন করতেই পারে। কিন্তু সেই দিন কোনও যাত্রা করলে তাতে মঙ্গল হবে—এমন বিশ্বাস করলে বা ধারণা করলে, পরিষ্কারভাবে তা পাপের দিকে নিয়ে যাবে। তাই মঙ্গল শোভাযাত্রা নামে কোনও কিছু অবশ্যই করা যাবে না। ‘মঙ্গল’ শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নববর্ষের আয়োজন থেকে মঙ্গল শব্দ ও ধারণা বাদ দিতে বলা হচ্ছে। নববর্ষের আয়োজনে মূর্তিসহ ইসলাম অসমর্থিত সবকিছু বাদ দিন। বরং এ দেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনা করে ইসলাম সমর্থিত ধারণা ও উপকরণ ব্যবহার করুন।’

 

বেনজির সিদ্ধান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মোতায়েন সেনাবাহিনী

‘ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানাব’, হুঙ্কার ইউনূস ঘনিষ্ঠ জঙ্গি নেতার

মৌলবাদীদের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ ইউনূসের, বদলে গেল ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম

মাদ্রাসায় পালন করতে হবে চৈত্র সংক্রান্তি-নববর্ষ, ইউনূসের সিদ্ধান্তে ফুঁসছেন মৌলবাদীরা

হিন্দুত্বের গন্ধ! পয়লা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলাচ্ছে ইউনূস সরকার

বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখা যাবে না, হুঙ্কার বাংলাদেশের মৌলবাদী নেতার

‘ইসলাম দুশমনদের উপদেষ্টা মানব না, ইউনূসকে এবার হুমকি মৌলবাদী নেতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]