Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেনজির সিদ্ধান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মোতায়েন সেনাবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির সিদ্ধান্ত মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অশান্তি রুখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা থাকবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো ঘিরে রাখবেন সেনাসদস্যরা। বহিরাগতরা যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২৬ অগস্ট) জানিয়েছেন প্রধান নির্বাচন আধিকারিক জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট ঘিরে ইতিহাসে প্রথমবারের মতো সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে। শুধু সেনাসদস্য মোতায়েনই নয়, ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন ছাত্র সংসদ নির্বাচন যাতে শান্তিতে সম্পন্ন হয় তার জন্য কী-কী পদক্ষেপ নেওয়া হবে, তা ঠিক করতে এদিন বৈঠকে বসেছিলেন রিটার্নিং আধিকারিকরা। এবারের ছাত্র সংসদ নির্বাচনে বহুমুখী লড়াই হচ্ছে। বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীর সশস্ত্র শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবির, রাজাকারপন্থী ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও বামপন্থী ছাত্র সংগঠন লড়াইয়ের ময়দানে রয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটের ৩৬ ঘন্টা আগে প্রচার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালানো যাবে। তবে ছাত্রী আবাসে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানোর সুযোগ থাকবে।

ভোটের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘প্রচারের সময়ে কোনও প্রার্থী মুক্তিযুদ্ধ, পারিবারিক বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে অপদস্থ করার চেষ্টা করেন, তবে আচরণবিধি ভঙ্গের দায়ে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা আইন অনুযায়ী দণ্ডিত করা হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00