Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্য পাত্রের সঙ্গে প্রেমিকার বিয়ে, অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকা বিয়ে করছে অন্যকে। তাই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রায়। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তর প্রদেশের কিং পার্ক অ্যাভিনিউ হোটেলের ভেতরে ৮ এপ্রিল মঙ্গলবার ওই যুবক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গোটা ঘটনাটি হোটেলের সিসিটিভিতে ধরা পড়েছে। তারপরেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ।

জানা গিয়েছে, মেয়েটির পরিবার অন্য একজনের সঙ্গে বিয়ে ঠিক করে। এই খবর পায় প্রেমিক। সূত্রের খবর, ওই যুবক তার বান্ধবীকে নিয়ে হোটেলে এসেছিল। সেখান থেকেই যুবতীর বাবাকে ফোন করে বিয়ে ভেঙে দিতে বলে।

হোটেল ম্যানেজার অঙ্কিত ট্যান্ডন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “দুজনের মধ্যে কোনও বিবাদের কারণে তর্ক বিতর্ক চলছিল। আচমকা ঘরের ভেতর থেকে চিৎকার শুরু হয়। পরে জানা যায় যে, ওই যুবক নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আগুন লাগা অবস্থায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসছে এক যুবক। তার প্রেমিকা আগুন নেভানোর চেষ্টা করছে। এর ফলে যুবতীরও শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। আচমকা এমন ঘটনায় হোটেলে বিশৃঙ্খলা দেখা দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত অবস্থায় প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে তারাই হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

 

পুলিশ হোটেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। হোটেলের ঘরে কেরোসিন কীভাবে পৌঁছালো এবং ঘটনার সময় ঘরে অন্য কেউ উপস্থিত ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে। আপাতত পুলিশ হোটেলের ঘরটি সিল করে দিয়েছে। ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছেছে প্রমাণ সংগ্রহের জন্য।  এটি আত্মহত্যার চেষ্টা নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00