Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র গরমে ডাবের জল না লেবুর জল কোনটি বেশি উপকারী, জেনে নিন ..

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা প্রায় সকলেরই। এই সময় তীব্র দাবদহের হাত থেকে বাঁচতে বা চড়া রোদের কারণে গলা ভেজাতে চুমুক দেন ডাবের জল বা লেবুর রসে। ডাবের মিষ্টি জলে তেষ্টা তো মেটেই তাঁর সঙ্গে শরীরের সমস্ত ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। আবার লেবুর জলে চুমুক দিলেও শরীরে শান্তি অনুভূত হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই গরমে ডাবের জল বেশি উপকারী না কি লেবুর জল? কারা কোনটি খেলে বেশি উপকার পাবেন? জেনে নিন বিস্তারিত।

ডাবের জলে রয়েছে ভরপুর খনিজ
ডাবের জলে থাকে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ। যা প্রচুর পরিশ্রমের পরও শরীর থেকে ক্লান্তি দূর করে দেয়। সারাদিন দেহ থাকে সতেজ। রক্তচাপ নিয়ন্ত্রণেও ডাবের জলের জুড়ি মেলা ভার।
ডাবের জলে কোনও ফ্যাট নেই। ফলে ওজন বৃদ্ধির কোনও চিন্তাও নেই। যারা ওজন নিয়ে সচেতন, খাবার খুব মেপে খান, তাঁরা এই পানীয় নিশ্চিন্তে খেতেই পারেন। পেট ঠান্ডা থাকবে। ডাবের জল হার্ট ভাল রাখতেও সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট ক্লান্তি ও ঝিমুনি কমায়, শরীর চনমনে করে তোলে।

ডিটক্স পানীয় লেবুর জল
লেবুর জলে থাকে ভাল পরিমাণে ভিটামিন সি, যা শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বার করে দিতে পারে। ওজন কমানো থেকে পেট ভাল রাখা, সবেতেই প্রথম লেবুর জল। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, হার্ট ও কিডনি ভাল রাখতেও সাহায্য করে। লেবুর জল পরিমিত পরিমাণে খেলে হজমশক্তিও উন্নত হয়।

ডাবের জল না লেবুর জল— কার জন্য কোনটি ভাল?
শরীরে জলশূন্যতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাবের জল খেলে উপকার পাবেন। কারণ ডাবের জল শরীরে ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণ করতে পারে খুব দ্রুত। শরীরের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ উপকারি ডাবের জল।
যদি গরমে সতেজ ও তরতাজা হতে চান, তা হলে লেবুর জল ভাল। খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর চাঙ্গা হয়ে যাবে। ভিটামিন সি রোদের তেজ থেকে শরীরকে রক্ষাও করবে। ডাবের জল ও লেবুর জল দুই পানীয়ই গরমে খুবই উপযোগী। যাঁরা ওজন কমাতে চাইছেন, তাঁরা সকালে খালি পেটে লেবুর জল খেতে পারেন, আর বেলার দিকে খেতে পারেন ডাবের জল। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, গরমে ডিহাইড্রেশনের ভয়ও থাকবে না।

তবে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন তাঁরা ভুলেও ডাবের জল খাবেন না। নিয়মিত ডাবের জল খেতে শুরু করলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে ‘হাইপারক্যালিমিয়া’ হতে পারে। ফলে শরীরে খনিজ উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ থাকলে ডাবের জল এড়িয়ে চলাই ভাল। ফুসফুসের রোগ বা সিস্টিক ফাইব্রোসিস থাকলে ডাবের জল একেবারেই পান করা উচিত নয়।

আবার গ্যাস-অম্বলের সমস্যা যাঁদের বেশি, অ্যাসিড-রিফ্লাক্স হয়, তাঁরা খালি পেটে কখনওই লেবুর জল খাবেন না। এতে সমস্যা আরও বাড়বে। দাঁত বা মাড়িতে সংক্রমণ থাকলে বা দাঁতের ব্যথার ওষুধ খেলে লেবুর জল এড়িয়ে চলাই ভাল। ত্বকের অ্যালার্জি-জনিত সমস্যা থাকলে, কিডনির সমস্যাতেও লেবুর জল না খাওয়াই উচিত।

লিচুতে লুকিয়ে বিপদ, কারা সাবধানে থাকবেন এই ফল থেকে?

গরমে নাজেহাল খুদেরা, ২ জেলায় প্রাইমারি স্কুলের সময় পরিবর্তন

চরম আর্দ্রতা দক্ষিণবঙ্গে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

কয়েক জেলায় ধেয়ে আসছে ঝড়, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানুন

রোগ থেকে দূরে থাকতে বৈশাখ-জৈষ্ঠে পাতে রাখুন এই শাক

হিট স্ট্রোক থেকে বাঁচতে খান এই সমস্ত ফল, ফল পাবেন হাতেনাতে

গরমে শরীর ঠাণ্ডা রাখতে শসা খাচ্ছেন? জেনে নিন আরও ৭ উপকারিতা

গরমে সুস্থ থাকতে চান, রোজ পাতে রাখুন এই সমস্ত খাবার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00