নিজস্ব প্রতিনিধি: এখন দিন দিন আরও বাড়ছে গরমের তেজ। প্রায় ৪০ ছুঁইছুঁই দক্ষিণবঙ্গে তাপমাত্রা। অতিরিক্ত এই গরমে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়। চিকিৎসকরা এই সময় ঠাণ্ডা খাবার খাওয়ার পরামর্শ দেন। এই গরমে অনেক বেশি করে জল খেতে হয় তার সঙ্গে খেতে হয় ঠাণ্ডা ফল ও সবজি। আর হিট স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে কিছু খাবার কাঁচা খেতে হবে। জেনে নিন কী কী খাবার কাঁচা খেলে উপকার পাওয়া যায়।
বেল: তীব্র গরম থেকে বাঁচতে ও হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বেলের শরবত খুব ভাল একটি পানীয়। জানা যায়, বেলের শরবত দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করতে পারে। তার পাশাপাশি পেট খারাপের সমস্যাও দূরে চলে যায়।
শসা: শসায় জলের পরিমাণ বেশি থাকে। তাই গরমকালে শসা স্বাস্থ্যের জন্য খুবই ভাল। এই ফল দেহের সব টক্সিন বের করে দেয়। এতে শরীরের ওজনও কমে যায়। তা ছাড়া শসায় থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট।
তরমুজ: তরমুজে ৯২ ভাগ জল থাকে। যার ফলে হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। এ ছাড়াও গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে তরমুজ।
বেদানা: গরমে বেদানা খুবই উপকারি। চিকিৎসকদের মতে, এই ফলও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বেদানা খেলে শরীরে হিমোগ্লোবিন বাড়ে। এবং হিট স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
পুদিনা পাতা: পুদিনা পাতার মধ্যে মেন্থল থাকায় শরীরের জন্য খুবি ভাল। এই উপাদান শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এই গরমে পুদিনা পাতা শরবত শরীরের অস্বস্তি, ক্লান্তি দূর করে দেয়।