সরকারি পুনর্বাসন কেন্দ্রে খাদ্যে বিষক্রিয়ায় ৪ শিশুর মৃত্যু, ২০ জনের অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি: খাদ্যে বিষক্রিয়ায় চার শিশুমৃত্যুর অভিযোগ উঠল উত্তর প্রদেশের ( Uttar Pradesh ) লখনউয়ের ( Lucknow ) পাড়া এলাকার একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রে। আরও ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

লোকবন্ধু রাজ নারায়ণ কম্বাইন্ড হাসপাতালের ( Lok Bandhu Shri Raj Narayan Combined Hospital Lucknow )  মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ রাজীব কুমার দীক্ষিত বৃহস্পতিবার বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় পুনর্বাসন কেন্দ্র থেকে প্রায় ২০ জন শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন। যখন বাচ্চারা এসে পৌঁছায়, তখন তারা ডিহাইড্রেশনে ভুগছিল।”

ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট খাদ্যে বিষক্রিয়ার কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছেন। তদন্তের জন্য পুনর্বাসন কেন্দ্র থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্তের জন্য পৌর কর্পোরেশন এবং খাদ্য বিভাগের একটি দলও মোতায়েন করা হয়েছে। কেন্দ্রটি সঠিক সময়ে ঘটনাটি সম্পর্কে হাসপাতালকে অবহিত করেছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে।

সিএমও নরেন্দ্র বাহাদুর সিং, লখনউয়ের বিভাগীয় কমিশনার রোশন জ্যাকব এবং লখনউয়ের ডিএম বিশাখ প্রিন্সিপাল সেক্রেটারি লীনা জোহরির সাথে হাসপাতালে পৌঁছেছেন। তিনি শিশুদের সঙ্গে দেখা করে তাদের সুস্থতার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা প্রদানের জন্য ডাক্তারকে নির্দেশ দেন। বর্তমানে, লোকবন্ধু হাসপাতালে ১৫ জনেরও বেশি শিশু চিকিৎসাধীন।

এই ঘটনায় এলাকায় অত্যন্ত চাঞ্চল্য ছড়ায়। খাদ্যে বিষক্রিয়া কীভাবে হতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করা হয় কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

সামান্য ঝগড়ার চরম পরিণতি, রেগে বউয়ের নাক কামড়ে দিলেন স্বামী

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]