Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

Share:

নিজস্ব প্রতিনধি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ‘গদ্দার’ বলে ফেলেছিলেন কৌতুক অভিনেতা কুণাল কামরা। তারপরেই উঠেছে হই হই রব।  কুণালের মন্তব্যের প্রতিবাদে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশনের (বিএমসি) কর্মকর্তারা মুম্বাইয়ের একটি পারফর্মিং আর্টস স্টুডিও গুঁড়িয়ে দিতে উদ্যত হয়েছে।

বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ আবার এই বিতর্কে মুখ খুলেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি। তিনি বলেছেন কুণাল কৌকুতাভিনেতা হলেও নেতাদের এইভাবে অপমান করার অধিকার নেই। এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মুম্বইয়ের খার এলাকার যে হোটেলে অনুষ্ঠানটি হয়েছিল, সেখানে ঢুকে ভাঙচুর চালান শিবসেনার কর্মী-সমর্থকেরা। হোটেলের ভিতরে থাকা স্টুডিয়োটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই কুণাল, শিবসেনা দলের প্রধান উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সম্প্রতি একটি স্ট্যান্ড-আপ শো চলাকালীন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে দল পরিবর্তনের জন্য গদ্দার বলে কটাক্ষ করেছিলেন কুণাল কামরা। কামরা নিজেই যে অনুষ্ঠানটি শেয়ার করেছেন তার একটি ক্লিপে তাকে ‘দিল তো পাগল হ্যায়’ গানটি গাইতে দেখা যায়। যেখানে তিনি “থানের একজন নেতা” উল্লেখ করে শিন্ডের শারীরিক চেহারা এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে তার সমীকরণ সম্পর্কে বেশ কিছু মন্তব্যও করেন। এই থেকেই শুরু সমস্যার।

 

শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সোমবার সকালে  কুণালকে মারধর করার হুমকি দিয়েছিলেন। শিবসেনার সাংসদ নরেশ মাসকে হুমকির সুরে জানান, কুণাল যাতে দেশের কোথাও স্বাধীন ভাবে যাতায়াত করতে না পারেন, তা সুনিশ্চিত করবেন তাঁরা।

‘নিজের ঝুঁকিতে আসুন’,কুণাল কামরাকে হুমকি দিয়ে নিজেই বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘রাহুল গান্ধির মুখে চুনকালি মাখাব’, কংগ্রেস সাংসদকে হুমকি উদ্ধব গোষ্ঠীর নেতার

বড় স্বস্তি কুণাল কামরার, গ্রেফতারি থেকে রক্ষাকবচ বম্বে হাইকোর্টের

‘মোদি জি, মেলোনি জি কে পিছে…..’ এবার প্রধানমন্ত্রীকে নিশানা কুণাল কামরার

‘ওখানের চেয়ে মানসিক হাসপাতালে যাওয়া ভাল’, বিগবসের প্রস্তাব প্রত্যাখ্যান কুণাল কামরার

‘গদ্দার’ বিতর্কে এফআইআর বাতিলের আর্জিতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ কুণাল কামরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00