ভারতীয়দের স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কিউইরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে রীতিমতো বিপাকে নিউজিল্যান্ড। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদবদের স্পিন বোলিং সামলাতে গিয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপছে কিউইরা। ২৭ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন মিচেল স্যান্টনাররা।  

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা ভালই করেছিলেন দুই কিউই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। সাবলীল ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন দু’জনে। সপ্তম ওভারের তৃতীয় বলে রাচিনের ক্যাচ ফস্কান মহম্মদ শামি।  ৭ ওভারেই বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি ছাড়িয়ে যায় নিউজিল্যান্ড। অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলেই ক্যাচ তুলেছিলেন রাচিন। কিন্তু সেই ক্যাচ ফেলে দেন শ্রেয়স আইয়ার। ওই ওভারের পঞ্চম বলেই প্রথম ব্রেক থ্রু পায় ভারত। দলীয় ৫৭ রানে বরুণের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান ইয়ং। ২৩ বলে ১৫ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাচিন। তবে এই জুটি বেশিদূর এগোতে পারেনি। প্রথম পাওয়ার প্লে’র পরের ওভারেই কিউই শিবিরে আঘাত হানেন কুলদীপ যাদব। ২৯ বলে ৩৭ রান করে আউট হন রাচিন। স্কোর বোর্ডে ছয় রান যোগ হতে না হতেই কুলদীপ্বর বলে তাঁরই হাতে ক্যাচ তুলে বিদায় নেন কিউই শিবিরের বড় ভরসা উইলিয়ামসন (১১)। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন টম লাথাম ও ড্যারিল মিচেল। দুজনে ৩৩ রান যোগ করেন। লাথামকে (১৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে চড় কুলদীপ যাদবের, ফেরাল হরভজন-শ্রীশান্তের  স্মৃতি

দিল্লির বোলারদের দাপটে ১৬৩ রানেই থামলেন বিরাটরা

মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে ১৬৩ রানেই গুটিয়ে গেল হায়দরাবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য রোহিতদের ৫৮ কোটি দিচ্ছে বোর্ড

ভারতীয় স্পিনারদের বলে কিপিং করা মজার ছিল না, সরল স্বকারোক্তি রাহুলের

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

আল্লু অর্জুন থেকে কাজল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে আত্মহারা তারকারা

জয়ের আনন্দে মাঠেই ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]