Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লির বোলারদের দাপটে ১৬৩ রানেই থামলেন বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিরাট কোহলিদের ঘরের মাঠেই দাপট দেখালেন কুলদীপ যাদব-মুকেশ কুমার-বিপরাজ নিগমরা। আর দিল্লির বোলারদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট সাত উইকেট হারিয়ে ১৬৩ রানেই গুটিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনার ফিল সল্ট (১৭ বলে ৩৭) ও টিম ডেভিড (২০ বলে অপরাজিত  ৩৭) বাদে বেঙ্গালুরুর আর কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেননি। দিল্লির হয়ে কুলদীপ যাদব চার ওভারে ১৭ রান খরচ করে দুই উইকেট পকেটে পুরেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। কিন্তু শুরুতেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্ট। মনে হচ্ছিল অক্ষরের সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছে। মাত্র ২২ বলেই ওপেনিং জুটিতে ৬১ রান সংগ্রহ হয়েছিল। কিন্তু পরের বলে বিরাটের সঙ্গে তালমিলের অভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ফিল সল্ট। আউটের আগে ১৭ বলে ৩৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে মুকেশ কুমারের বলে ফিরে যান দেবদত্ত পাডিক্কাল। তিনি করেন আট বলে ১ রান। পরের ওভারে বিরাটকে (১৪ বলে ২২) ফিরিয়ে ম্যাচের উপরে দিল্লির নিয়ন্ত্রণ হাসিল করেন বিপরাজ নিগম। ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন এদিনও ব্যাট হাতে চরম ব্যর্থ হন। চলতি আইপিএলে ছন্দে না থাকা লিভিংস্টোন ফেরেন মোহিত শর্মার বলে। তাঁর অবদান ৬ বলে চার রান।

পঞ্চম উইকেটে জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। কিন্তু জিতেশও দলের প্রয়োজনে কোনও অবদান রাখতে পারেননি। ১১ বলে ৩ রান করে কুলদীপ যাদবের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। ১৫তম ওভারে একা কুম্ভ হয়ে লড়াই চালানো রজতকে ফেরান কুলদীপ যাদব। ২৩ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন আরসিবির অধিনায়ক। ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে জুটি বেঁধে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালান টিম ডেভিড। কিন্তু সপ্তম উইকেটের জুটিকে বেশিদূর এগোতে দেননি বিপরাজ। ক্রুণালকে (১৮ বলে ১৮ রান) ফিরিয়ে জোর ধাক্কা দেন। আট নম্বরে নামা টিম ডেভিড শেষের দিকে মারমুখী মেজাজে খেলে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে বেঙ্গালুরুর দৌড়। টিম ডেভিড ২০ বলে ৩৭ এবং ভুবনেশ্বর কুমার ৪ বলে ১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে কুলদীপ যাদব ১৭ রানে এবং বিপরাজ নিগম ১৮ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00