ভারতীয় স্পিনারদের বলে কিপিং করা মজার ছিল না, সরল স্বকারোক্তি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের ঘূর্ণির ফাঁদে ফেলেছিলেন ভারতীয দলের স্পিনার বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদব-অক্ষর পটেলরা। কার্যত ভারতীয় স্পিনারদের বল সামলাতে গিয়ে তুর্কি নাচন নাচতে হয়েছিল কিউই ব্যাটরদের। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে ভারতীয় স্পিনারদের বল সামলানো খুব একটা মজার অভিজ্ঞতা ছিল না বলে স্বীকার করে নিলেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। ফাইনাল শেষে ভারতীয় দলের স্পিডস্টার যশপ্রীত বুমরার স্ত্রী তথা ক্রীড়া সাংবাদিক সঞ্জনা গণেশনকে সাক্ষা‍ৎকার দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের অন্যতম নায়ক রাহুল। ইতিমধ্যেই সেই সাক্ষাৎকারের বিশেষ অংশ সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
সাক্ষাৎকারে রাহুলের মজার উত্তর
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এক বিশেষ সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার যশপ্রীত বুমরার স্ত্রী তথা ক্রীড়া সাংবাদিক সঞ্জনা গণেশন (Sanjana Ganesan) লোকেশ রাহুলকে প্রশ্ন করেন, “ভারতের স্পিনারদের জন্য কিপিং করা কতটা মজার ছিল?” ওই প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘এটি মোটেও মজার ছিল না সঞ্জনা। আমি দিনে 200-250 বার স্কোয়াট করতে বাধ্য হয়েছি যখন এই স্পিনাররা বল করেছে!”
ট্রফি জিতে রাহুলের বক্তব্য
তবে কঠোর পরিশ্রমের পর যখন দল চ্যাম্পিয়ন হয়, তখন সেই আনন্দের কোনও তুলনা হয় না। ভারতীয় দলের উইকেটরক্ষকের কথায়, ‘এর চেয়ে ভাল অনুভূতি আর কিছু হতে পারে না। আমি কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলাম—এখন আমার একমাত্র লক্ষ্য যত বেশি সম্ভব ট্রফি জেতা। ঈশ্বর আমাকে এমন পরিস্থিতিতে এনে ফেলেছেন, যেখানে আমি দলের জন্য ম্যাচ জেতাতে পারি। সবসময় তা সম্ভব হয়নি। যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং নিজের খেলায় মনোযোগ দেন, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন।” তিনি আরও বলেন, “আমরা সারা বছর পরিশ্রম করি, আমাদের পুরো ক্যারিয়ার জুড়েই কঠোর অনুশীলন করি, কিন্তু এই মুহূর্তগুলোই সত্যিই বিশেষ।”

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ম্যাঞ্চেস্টারে নতুন মাইলফলক স্পর্শ করলেন কেএল রাহুল, কী কীর্তি গড়লেন?

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

রাহুল-পন্থের জোড়া শতরান সত্বেও ৩৬৪ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস

‘ডু-অর-ডাই’ ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ

‘আমাদের সন্তান আপনাদের বিনোদনের বিষয় নয়’, ট্রোলারদের কড়া জবাব বুমরার স্ত্রী সঞ্জনার

রাহুলকে নকল করে কোহলির ‘এটা আমার মাঠ’ সেলিব্রেশন

লখনউকে হারিয়ে সঞ্জীব গোয়েঙ্কাকে ‘যোগ্য জবাব’ রাহুলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]