Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিগবাজি খেয়ে রোহিতকে কুর্নিশ জানালেন ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস মুখপাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কত রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাইরে…। চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মাঝেই বেনজিরভাবে শারীরিক ফিটনেস নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। রবিবার (৯ মার্চ) নিউজিল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১২ বছর বাদে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতেই ডিগবাজি খেয়ে ভারত অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। আর কংগ্রেস নেত্রীর ওই ডিগবাজি দেখে হাসি-তামাশায় মেতে উঠেছেন নেটা নাগরিকরা। অনেকে রসিকতা করে বলছেন, ‘সাধে কী বলে, লজ্জা-ঘৃণা-ভয়, তিন থাকতে রাজনীতিতে নয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন আচমকাই রোহিতের চেহারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। শারীরিক গড়ন নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ককে আক্রমণ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সুনীল গাভাসকর থেকে শুরু করে অনেক প্রাক্তন ক্রিকেটারই শামার ক্রিকেটীয় বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিতর্কের জল বহুদূর গড়াতেই নড়েচড়ে বসে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দলের প্রধান মুখপাত্র পবন খেরা স্পষ্ট জানিয়ে দেন, শামা মহম্মদ ভারত অধিনায়কের শারীরিক গড়ন নিয়ে প্রশ্ন তুলে ঠিক করেননি। সমাজমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট মুছে ফেলার জন্য তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্ট করেছেন শামা। ওই পোস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে কুর্নিশও জানিয়েছেন। কংগ্রেস নেত্রী লিখেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাচ্ছি। অধিনায়ক রোহিত শর্মাকে কুর্নিশ জানাচ্ছি, যিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে ৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দিয়েছেন। কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারও অসাধারণ দায়িত্ব পালন করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। এ এক অবিস্মরণীয় জয়।’

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ICC ODI Rankings: অবসরের জল্পনার মধ্যেই বিরাট লাফ রোহিতের

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

ওভালে ভারত-ইংল্যান্ড টেস্টের ম্যাচে নজর কাড়ল রোহিতের ২.৪৬ কোটি টাকার ঘড়ি

ওভালে গিলদের খেলা দেখতে লাইনে দাঁড়িয়েই স্টেডিয়ামে ঢুকলেন রোহিত শর্মা, মুগ্ধ বিশ্ব

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

‘ভাগ্যে যা লেখা আছে তাই হবে….’, টেস্টে অবসর নিয়ে প্রথম মুখ খুললেন রোহিত শর্মা

ওয়ানডে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা, নয়া মুখের খোঁজে বোর্ড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00