নিজস্ব প্রতিনিধিঃ চেনা ছন্দে ফিরলেন নেইমার । ম্যাচে পর পর তিনটি গোল করে ইন্তারন্যাসিওনাল দে লিমেইরাকে হারাল সান্তোস। নেইমার একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন। আর তাতেই কার্যত নজর কাড়লেন ব্রাজিলের এই তারকা ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) এস্তাদিও মেজর জোসে লেভি সভেরিনিয়োয় ইন্তারন্যাসিওনাল দে লিমেইরার বিপক্ষে খেলতে নেমেছিল সান্তোস। আর সেখানেই নেইমার করলেন ‘অলিম্পিকো’ গোল। বলা যায়, সরাসরি কর্নার কিক থেকে বল জালে ফেলেন এই সুপারস্টার। এরপর বাকি গোল দুটি করেন তিকুইনহো সোয়ারেস। আর তাতেই ইন্তারন্যাসিওনাল দে লিমেইরাকে হারাল সান্তোস । বলা বাহুল্য, রবিবারের ম্যাচের প্রথম থেকেই ঝড় তোলে সান্তোস।
খেলা শুরুর ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় পেইজিরা। নেইমারের নেয়া কর্নারে হেড করে বল জালে জড়ান তিকুইনহো। এরপর ফের ২৭ মিনিটের মাথায় কর্নার বাক খেয়ে সোজা জালে বল ঢুকিয়ে দেয় নেইমার । গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তারপর ৩২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় সান্তোস। বলা বাহুল্য, দ্বিতীয়ার্ধেও দারুণ ফুটবল খেলে সান্তোস। তবে একটাও গোল করতে পারেনি । অন্যদিকে সান্তোসে প্রত্যাবর্তনের পর থেকেউ পুরানো ফর্মে ফিরেছেন নেইমার । এখন পর্যন্ত ৬ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের এই তারকা ।