ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলের কোচের দায়িত্ব নেওয়ার পর অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরণ না হলেও প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেয়েছেন  কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি যুগের সূচনা হয়েছিল গোলশূন্য ড্র দিয়ে। কিন্তু খুব বেশিদিন অপেক্ষা করতে হল না তাঁকে। নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বকাপের টিকিট জিতে নিয়েছে ব্রাজিল।

জানা গিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তারপরেই বিশ্বকাপের টিকিট পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কার্লো আনচেলত্তি কোচ হওয়ার পরে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। হতাশ হয়েছিলেন সমর্থকরাও। ইকুয়েডর ম্যাচ। কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা।

প্যারাগুয়ের বিপক্ষে সেই পরিস্থিতির বদল ঘটেছে। আনচেলত্তির দল আক্রমণেও দাপট দেখিয়েছে। প্যারাগুয়ের ৫ শটের বিপরীতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা শট নিয়েছেন ১১টি। শেষপর্যন্ত ভিনিসিয়ুসের গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

জয়ের এই গোলটাও হয়েছে খেলার প্রথমার্ধের শেষ মুহূর্তে পৌঁছে। ম্যাচের ৪৪ মিনিটে বক্সের ডান দিকের কিছুটা বাইরে বল পেয়েছিলেন রাফিনিয়া। ওই জায়গা থেকে কলম্বিয়ার ৩ ডিফেন্ডারের মাঝ দিয়ে ছোট পাস দেন বার্সা উইঙ্গার। সেটি নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন কুইয়া। সেই সুযোগ নিয়ে বল জাল জড়িয়েছেন ভিনিসিয়ুস।

১-০ গোল হওয়ার পরে বিরতিতে যাওয়ার পরে খেলতে নেমে ব্রাজিল আক্রমণাত্মক হয়েছিল। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোল করতে গিয়েও পারেনি। গোলের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।। ১৬টি ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ১৬টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে প্যারাগুয়ে।

কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি পরের বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার ১৮ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে ভেনেজুয়েলা। সব খেলার পরেও ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত ব্রাজিলের।

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আনচেলত্তিকে পেতে বড় অঙ্কের গাঁটের কড়ি খসাতে হবে ব্রাজিলকে

চাকরি হারাতে চলেছেন দরিভাল! কে হবেন ব্রাজিলের নয়া কোচ?

চিনের পর এবার ব্রাজিলে ভয় ধরাচ্ছে নতুন করোনা ভাইরাস,কীভাবে ছড়াচ্ছে?

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা ব্রাজিলের

ব্রাজিলে ফিরেই ম্যাজিক দেখাচ্ছেন নেইমার, এবার অলিম্পিকো গোল করে নজর কাড়লেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]