চিনের পর এবার ব্রাজিলে ভয় ধরাচ্ছে নতুন করোনা ভাইরাস,কীভাবে ছড়াচ্ছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ছড়িয়ে পড়েছে নয়া করোনা ভাইরাস। হু হু করে ছড়িয়ে পড়ছে সংক্রমণ।যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। গবেষকরা জানিয়েছেন এই ভাইরাস ছড়াচ্ছে বাদুর থেকে। যা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীদের কাছে এল হাড়হিম তথ্য। এই গবেষণাটি হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সাও পাওলো এবং সিয়ারার বিজ্ঞানীরা পরিচালনা করেছেন।গবেষণায় দেখা গেছে, মধ্যপ্রাচ্যের শ্বাসযন্ত্রজনিত সিনড্রোম ‘মার্স-কোভ’ এর সঙ্গে নতুন ভাইরাসটির অনেক মিল রয়েছে। তারা জানিয়েছেন,ভাইরাসের জিনগত ক্রমের সঙ্গে মার্স-কভের প্রায় ৭২ শতাংশ মিল রয়েছে। তবে পুরোপুরি মিলও নেই। প্রসঙ্গত ২০১২ সালে সৌদি আরবে প্রথম শনাক্ত হওয়া মার্স ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত ৮৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।

নয়া এই ভাইরাসটি নিয়ে ব্রুনা স্টেফানি সিলভারিও নামের এক গবেষক জানান, ‘এটি মানুষকে কতটা সংক্রামিত করতে পারে সেই বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা ভাইরাসের স্পাইক প্রোটিনের কিছু অংশ শনাক্ত করেছি, যা মার্স-কোভের সঙ্গে মিলে যাচ্ছে। এই নিয়ে আরও গবেষণা করা হচ্ছে। আমরা চলতি বছরে হংকংয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করছি।এরপরই এই ভাইরাস সম্বন্ধে যাবতীয় তথ্য জানা যাবে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, কোভিড-১৯ এর চিনা-যোগ নিশ্চয়ই এখনও ভোলেনি কেউই। তাতেই ঈশান কোণে সিঁদুরে মেঘ দেখছেন সকলে। আবারও কি ফিরবে করোনা ভাইরাসের আতঙ্ক?  সেকথা এখনই বলা কঠিন। এর মাঝেই ব্রাজিলে সিঁদুরে মেঘ দেখাচ্ছে বাদুড়। ক্রমশ ছড়িয়ে পড়ছে আতঙ্ক। অবশ্য বিজ্ঞানীরা জানিয়েছেন অযথা আতঙ্কিত হবেন না। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গবেষকরা জানাচ্ছেন বন্যপ্রাণীদের মধ্যে শত শত ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব রয়েছে। তবে এর মধ্যে মাত্র কয়েকটিই মানুষকে সংক্রমিত করতে পারে। তবে বাদুর এক্ষেত্রে কতটা সংক্রমণ ছড়াতে পারে তা জানা যায় নি। এই নিয়ে গবেষণা চলছে। এক মহামারী সারা বিশ্বের অর্থনীতির উপর যে আঘাত হেনেছিল, সেই ক্ষত সারলেও, ক্ষতের দাগ এখনও স্পষ্ট। তাই ওই ফ্যামিলিরই আরেকটি ভাইরাসের খোঁজ আবার ভয় ধরাচ্ছে মানুষের মনে।

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল ব্রাজিল

আনচেলত্তিকে পেতে বড় অঙ্কের গাঁটের কড়ি খসাতে হবে ব্রাজিলকে

চাকরি হারাতে চলেছেন দরিভাল! কে হবেন ব্রাজিলের নয়া কোচ?

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা ব্রাজিলের

ব্রাজিলে ফিরেই ম্যাজিক দেখাচ্ছেন নেইমার, এবার অলিম্পিকো গোল করে নজর কাড়লেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]