নিজস্ব প্রতিনিধি : ব্রাজিল দলে চলছে বেহাল দশা। সময়টা ভাল যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।সদ্যই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরেছে দলটি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনে দরিভালের ছাঁটাই নিয়ে কথা উঠেছিল।তবে শেষ পর্যন্ত জল্পনাই সত্যিই হয়েছে। শুক্রবার দরিভালকে ছাঁটাই করেছে ব্রাজিল ফুটবল সংস্থা। আর এরপর থেকে নয়া কোচ করার ভাবা হচ্ছে রিয়াল কোচ আনচেলত্তিকে।তবে আনচেলত্তিকে কোচ করতে হলে নাকি মোটা অঙ্কের গাটের কড়ি খসাতে হবে ব্রাজিল দলকে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনে দরিভালের জায়গা কে নেবে এই নিয়ে ফুটবলের অন্দরে চলছে নানান জল্পনা কল্পনা।তবে কে আদেও নয়া কোচ হবেন সেই সম্পর্কে কিছু জানায় নি ব্রাজিল দল।অবশ্য সেই দৌড়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও সৌদি আরবের ক্লাব আল হিলালের জর্জ জেসুস।
ইতিমধ্যেই ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার জন্য শীর্ষ দুই প্রার্থীর মধ্যে কার বেতন কত হতে পারে তা নিয়ে সম্ভাব্য একটি অঙ্ক দাঁড় করিয়েছেন দেশটির সংবাদমাধ্যম। জানা গিয়েছে সিবিএফ সভাপতির কাছে পারিশ্রমিক বাবদ ৮ মিলিয়ন ইউরোর আবেদন রয়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে, ব্রাজিলের কোচ হওয়ার প্রত্যাশী আরেক প্রার্থী বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের দায়িত্বে থাকা জর্জ জেসুস। তাকে আনা হলে সিবিএফ গুনতে হবে আনচেলত্তির প্রায় অর্ধেক। বছরে তার বেতন হতে পারে ৫ মিলিয়ন ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬৫ কোটি টাকা। তবে জেসুসের সৌদি ক্লাব ছেড়ে আসার বিষয়টি তার ওপরও নির্ভর করছে।