কৃত্রিম বুদ্ধিমত্তায় ৫০০ কোটি বিনিয়োগ, বাজেটে বড় ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যত দিন যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার  ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  তাই তৃতীয় দফায় নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এআইয়ে বিনিয়োগ নিয়ে  করা হল বিশেষ ঘোষণা। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘ শিক্ষা ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জন্য ৫০০ কোটির বিনিয়োগ করা হবে। দেশে তিনটি এআই এক্সেলেন্স সেন্টার তৈরি করা হবে । ‘ 

সেইসঙ্গে নির্মলার বাজেটে মেডিক্যাল কলেজের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । অর্থমন্ত্রী জানিয়েছেন,’ ৫ বছরে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধির করা হবে । সেইসঙ্গে আইআইটিগুলির ক্ষমতাও বৃদ্ধি করা হবে। গত ১০ বছরে ২৩টি আইআইটির পড়ুয়া সংখ্যা ১০০ শতাংশ বাড়িয়ে ৬৫ হাজার থেকে ১ লক্ষ ৩৫ হাজার করা হয়েছে।’ পাশাপাশি নির্মলা বলেন,   তিন বছরের মধ্যে সমস্ত জেলা হাসপাতালে ক্যানসার চিকিৎসা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির উন্নতির পাশাপাশি আর্টিফিশায়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই শব্দ দু’টির সঙ্গে আমরা সকলেই পরিচিত । গোটা বিশ্বেই এআইয়ের গুরুত্ব বাড়ছে লাফিয়ে।  কারণ , কম সময়ে এবং প্রায় নিঁখুত ভাবে সব  কাজ করতে সক্ষম এআই। তাই দিন দিন এআইয়ের চাহিদা তুঙ্গে । তাই বাজেটে  শিক্ষাক্ষেত্রে এআই নিয়ে ৫০০ কোটি টাকা  অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয়  অর্থমন্ত্রক। 

‘গুলির ক্ষত সারাতে ব্যান্ড এইড লাগানো’, নির্মলার বাজেটকে কটাক্ষ রাহুলের

Union Budget 2025: এক নজরে দেখে নিন কোন-কোন জিনিস সস্তা হল

মধ্যবিত্তকে বড় উপহার মোদির, ১২ লক্ষ পর্যন্ত আয়ে দিতে হবে না কর

বাড়ল কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের মাত্রা, বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা নির্মলার

নির্মলার বাজেট নিয়ে খুব একটা আশাবাদী নন অভিষেক

অশনি সঙ্কেত, জিডিপি বৃদ্ধির গতি শ্লথ হবে, ইঙ্গিত আর্থিক সমীক্ষায়

করদাতাদের জন্য সুখবর! বার্ষিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিশেষ ছাড়

কংগ্রেসের ইস্তেহারের ‘কপি পেস্ট’, বাজেট নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]