নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়ে গিয়েছে সংসদে বাজেট অধিবেশন । শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক তার একদিন আগেই কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত হল ২০২৪-’২৫ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট। সেখানে বলা হয়েছে , আসন্ন আর্থিক বছরে ভারতের অর্থনীতির জিডিপি ৬.৩-.৬ ৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে।
২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল আগামী দিনে এই বৃদ্ধির হার ৩.২ শতাংশ থাকবে বলে জানা হয়েছে রিপোর্ট । শুধু জিডিপি নয় আগামী বছরও আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হওয়ার সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে অর্থনৈতিক বৃদ্ধির হার আগামী বছরেও ধীরগতির থাকবে। সেই সঙ্গে সমীক্ষায় এও বলা হয়েছে নির্মাণ ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে।
আর্থিক সমীক্ষার রিপোর্টে এও বলা হয়েছে, ২০২৫ অর্থবর্ষের শেষ তিন মাসে খারিফ শস্য বাজারে সবজির দাম হ্রাসের সম্ভাবনা রয়েছে । সে ক্ষেত্রে অনেকটাই কমতে পারে খাদ্যে মুদ্রাস্ফীতি। বছরের প্রথমার্ধে অর্থনীতির প্রবৃদ্ধি থাকতে পারে ৬ শতাংশ । দ্বিতীয়ার্ধে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে সমীক্ষায় এও বলা হয়েছে, নতুন অর্থবর্ষে (পড়ুন ২০২৫-’২৬) এর সূচক ফের ঊর্ধ্বমুখী হতে পারে । এই আবহে শনিবার বাজেটে কী প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেটাই হল মূল বিষয় ।