নির্মলার বাজেট নিয়ে খুব একটা আশাবাদী নন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের  বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঠিক তার একদিন আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ডায়মন্ডহারবারের  সাংসদ অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় । কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে  বাজেট নিয়ে সরব হন অভিষেক ।  তিনি বলেন ,’ বাজেট সবসময় উদ্যোগপতিদের। এই বাজেট নিয়ে আর কোন আশা নেই । ‘

 অভিষেক আরও জানান,’ যেদিন থেকে মোদি সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই তো বাজেটের ফলাফল একটাই। গরিবরা আরও গরিব হয়েছে আর বড়লোকদের ধনসম্পদ আরও বাড়ছে।’ একথায় বলা যায়, বাজেট ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রকে ফের চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে তৃণমূল।  

অন্যদিকে এদিন দিল্লি যাওয়ার আগে কুম্ভমেলা পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে অভিষেক বলেন,’  খুবই মর্মান্তিক ঘটনা। নিহতের সংখ্যা ১০০ পেরিয়ে গেলেও অস্বাভিক কিছু নেই। কুম্ভ মেলায় কোন ব্যবস্থাপনা নেই । খালি মার্কেটিং । এটা ঘটনা যদি  তামিলনাডু  বা বাংলায় হত তাহলে রাষ্ট্রপতি শাসনের জারি হয়ে যেত ।প্রচার বেশি ব্যবস্থাপনা কম হলে যা হয় । আশা করি এই ঘটনা থেকে বিজেপি শিক্ষা নেবে। ‘  রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে  পরোক্ষভাবে এদিন  কুম্ভ মেলার ঘটনায়  যোগী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]