Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীপিকাকে টেক্কা! রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কিংবদন্তি পরিচালক SS রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে দেশের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের ছবিতে প্রত্যাবর্তন করেই মাইলফলক অর্জন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিংবদন্তি পরিচালক SS রাজামৌলির ছবির জন্যে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে দেশের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলা চলে, পারিশ্রমিকের নিরিখে দীপিকা পাড়ুকোনকে হারিয়ে দিলেন দেশি গার্ল। দীর্ঘ নয় বছর অপেক্ষার পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর ভারতে ফিরেই দক্ষিণী ছবিতে মনোনিবেশ করছেন অভিনেত্রী। সপ্তাহ কয়েক আগেই গুঞ্জন ছিল, দক্ষিণী পরিচালক রাজামৌলি তাঁর পরবর্তী ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করতে চলেছেন। ছবির নায়ক হবেন সুপারস্টার মহেশ বাবু। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা হায়দরাবাদে গিয়ে পরিচালকের সঙ্গে কথা সেরে ফেলেছেন। মন্দিরে পুজো দিয়েছেন।

সেই ছবিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, তাঁকে এসএস রাজামৌলির আসন্ন ছবি ‘SSMB 29’-এ ছবিতে দেখা যাবে। তবে অবিশ্বাস্য বিষয় হল, ছবিতে কাজ করার জন্য প্রিয়াঙ্কা বিপুল পারিশ্রমিক পাচ্ছেন। কিছু প্রতিবেদক দাবি করেছেন, প্রিয়াঙ্কা চোপড়া ‘SSMB 29’ ছবির জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যা কোনও ভারতীয় অভিনেত্রীর ফিল্মের পারিশ্রমিকের চেয়ে বহুগুণ বেশি। এর আগে দীপিকা পাড়ুকোন ‘পদ্মাবত’ ছবির জন্যে ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। যেটি সে সময়ে কোনও ভারতীয় অভিনেত্রীর জন্য সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে বিবেচিত হত। কারণ সেই ছবির পুরুষ অভিনেতা রণবীর সিং এবং শহিদ কাপুর প্রত্যেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। দীপিকার পর এবার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়া। হবে নাই বা কেন, প্রিয়াঙ্কার জনপ্রিয়তা শুধু বলিউডে অটকে নেই, তার ফ্যান ফলোয়িং গোটা বিশ্বজুড়ে।

ইতিমধ্যেই তিনি হলিউডের অনেক প্রজেক্টে কাজ করে ফেলেছেন এবং তা সুপারহিটও হয়েছে। এখন রাজামৌলির ছবিতে তাঁর এন্ট্রির ফলে ছবিটির আন্তর্জাতিক খ্যাতিও বাড়বে বলে আশা করা যায়। ‘SSMB 29’ ছবিতে, মহেশ বাবু ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনও থাকবেন। ধারণা করা হচ্ছে ছবিটির শুটিং এপ্রিলে শুরু হবে এবং এটি ২০২৭ সালে মুক্তি পাবে। এর আগে প্রিয়াঙ্কা আক্ষেপ করেছিলেন যে, তিনি বলিউডে তিনি কখনই বেশি পরিশ্রমিক পাননি। তবে এবার তাঁর সেই আক্ষেপ ঘুচল।

বোনের ‘মা’ হওয়ার খবর শুনে আনন্দে নেচে উঠলেন পরিণীতির ‘মিমি দিদি’ প্রিয়াঙ্কা

‘হেডস অফ স্টেট’ নিয়ে ম্যানেজারের মন্তব্যে বিতর্ক, হেঁয়ালি পোস্টে সমালোচকদের জবাব প্রিয়াঙ্কার

‘কৃষ ৪’-এর জন্যে ৩০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

কেউ পাঠাচ্ছে পেয়ারা, কেউ চুলের ক্লিপ, রাজামৌলির ছবির সেটে দেশীয় উপহারে ভাসছেন প্রিয়াঙ্কা

বিয়ের ৩ দিনের মধ্যেই অসুস্থ প্রিয়াঙ্কা চোপড়ার বৌদি নীলম, কী হয়েছে?

দামি নয় বরং সস্তার কুর্তিতে ভাইয়ের বিয়েতে সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের মধ্যেই ভারতে ফিরলেন প্রিয়াঙ্কা চোপড়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00