১২ বছর বাদে রঞ্জিতে খেলতে নেমে ডাহা ফেল কোহলি, ৬ রান করে সাজঘরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়া সফরে  বিরাট কোহলির  ব্যর্থতা এবার দেখা গেল রঞ্জি ট্রফিতে । মাত্র ১৫ বলে  ৬ রানে বোল্ড হলেন কোহলি। আর তা দেখে কার্যত অবাক দর্শকেরা । বলা বাহুল্য , প্রায় ১২ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নামেন কোহলি । তাই এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে । তবে শেষ পর্যন্ত কোহলির এই  প্রত্যাবর্তন সুখকর হল না ।

বৃহস্পতিবার দিল্লি টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেইসময় থেকেই মাঠে বিরাটকে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে । একেবারে বিনামূল্যে তাঁকে  দেখার সুযোগ পেয়েছিলেন তাঁরা। কোহলি রঞ্জি খেলায় প্রতিযোগিতার আকর্ষণ বেড়ে গিয়েছিল। প্রথম দিন ফিল্ডিং করে দিল্লি তাই কোহলিকে ব্যাটিং করতে দেখা যায়নি ।

শুক্রবার দিল্লির হয়ে মাঠে  নামে ব্যাটিংয়ে দুই ব্যাটার ঢুল এবং সনৎ সাংওয়ান। তারা আউট হলেই ব্যাট করতে নামলেন বিরাট । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তখন ‘কোহলি, কোহলি’ চিৎকার। প্রথম চার বলে কোনও রান পাননি কোহলি। শেষে ১৫ বলে মাত্র ৬ রান করে আউট হয়ে যান তিনি । হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হন কোহলি। আর তিনি আউট হতেই দর্শকাসন ফাঁকা হতে শুরু করে। ম্যাচে প্রথমে ব্যাট করে রেলওয়েজ  ২৪১ রান তুলেছিল। এখন রঞ্জি ট্রফির আরও একটি ম্যাচ রয়েছে । সেই ম্যাচে কেমন খেলবেন বিরাট সেটাই এখন মূল প্রশ্ন ।

রোহিত শর্মা-বিরাট কোহলিকে ‘চরম ভুল’ শুধরে নিল আইসিসি

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও বিরাট কোহলির নাম! কিন্তু কেন?

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

চিকুর হাতে ট্রফি উঠলে তবেই হবেন বাবা, ছেলের নাম বিরাট রাখার সিদ্ধান্ত আরসিবি ভক্তের

‘আমি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারব না’, অবসরের জল্পনা উস্কে দিলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]