ক্ষমতা আঁকড়ে থাকতে ছাত্রদের দিয়ে নয়া রাজনৈতিক দল গঠনের ঘোষণা মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে মুখোশ খসল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের। ক্ষমতা আঁকড়ে থাকতে ‘নব্য রাজাকার’ হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা স্বঘোষিত পড়ুয়াদের দিয়ে নয়া রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে ওই নয়া দলের হাতে ক্ষমতা তুলে দিয়ে স্থায়ীভাবে প্রধানমন্ত্রী হতে চাইছেন মুক্তিযুদ্ধের সময়ে ‘রাজাকার’ বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক মোল্লা ইউনূস। মার্কিন সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল টাইমস’ এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিদিয়েন র‌্যাচম্যানের উপস্থাপনায় এক পডকাস্টে নব্য রাজাকার বাহিনীকে দিয়ে নয়া রাজনৈতিক দল গঠন করানোর কথ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওই পডকাস্টের বিষয়টি জানাজানি হতেই বাংলাদেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিএনপি নেতারা কটাক্ষ ছুঁড়ে বলছেন ‘তাহলে ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল’।

বাংলদেশের ক্ষমতা যাতে বিএনপি’র মতো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির হাতে না যায়, তার জন্য ইতিমধ্যেই আসরে নেমেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। ঢাকায় এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নগরিক কমিটির শীর্ষ পদাধিকারীদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেছেন আইএসআইয়ের তিন শীর্ষ আধিকারিক। ওই বৈঠকেই বিএনপিকে ক্ষমতা থেকে কীভাবে দূরে রাখা যায় এবং পাকিস্তানপ্রেমী মোল্লা ইউনূসকে ক্ষমতায় রাখা যায় তা নিয়ে আলোচনাও হয়। ওই আলোচনাতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নয়া দল গঠন করে বিএনপি বিরোধী আন্দোলনের নির্দেশও দেওয়া হয়। ওই বৈঠক নিয়ে আগেই ‘এই মুহুর্তে’ অনলাইনে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে দাভোস গিয়েছিলেন মোল্লা ইউনূস। তখনই তার সঙ্গে কথা বলেন শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম ষড়যন্ত্রকারী তথা ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিদিয়েন র‌্যাচম্যানের সঙ্গে কথা বলেন তিনি। ওই সময়েই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা নতুন দল গঠন করবে বলে জানান  ইউনূস। তাঁর কথায়, ‘ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করছে, তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশকে ‘জীবন’ দিতে পারে, তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে। তারা ভাল কাজ করছে।’ দল গঠনের জন্য প্রশাসনকে ব্যবহার করে যে দেশজুড়ে রাজাকার ও মুক্তিযুদ্ধ বিরোধীদের এক ছাতার তলায় আনার চেষ্টা চালাচ্ছে ছাত্র জোটের নেতারা ত স্বীকার করে মোল্লা ইউনূস বলেন, ‘নয়া দল গঠনের জন্য ছাত্ররা প্রস্তুত। তারা প্রচার চালাচ্ছে। দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।’ ক্ষমতার কেন্দ্রে থাকতেই পড়ুয়ারা নয়া দল গঠন করছে কিনা জানতে চাইলে মুহাম্মদ ইউনূস বলেন, ‘নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা তাদের নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার। কারণ, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে।’

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

জমি লিখে দিতে রাজি না হওয়ায় হিন্দু প্রৌঢ়কে খুঁটিতে বেঁধে নৃশংস মার বিএনপি নেতার

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইউনূস সরকারের

প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

‘ফেব্রুয়ারিতেই ভোট হবে, কোনও শক্তি নেই রুখতে পারে’, পাল্টা হুঙ্কার ইউনূসের প্রেস সচিবের

আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের কাছ থেকে ৫ কোটির তোলা আদায়ে নাম জড়াল ইউনূসের যুব উপদেষ্টার

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না’ ইউনূসকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জাতীয় নাগরিক পার্টির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]