সামনেই সিকিম যাওয়ার পরিকল্পনা? কোথায় কোথায় ঘুরবেন, রইল টিপস

সিকিমের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ। সিকিমের রাজধানী হল গ্যাংটক। এখানে ভ্রমণে নেই কোনও ঝামেলা, নেই তেমন খরচ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই চারিদিকে উড়ু উড়ু মন। আর বাঙালি মানেই পায়ের তলায় সরষে। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকাল যেন ভ্রমণের জন্যে আদর্শ সময়। এখন আবার ট্রেন্ডিং গন্তব্যে রয়েছে সিকিম। সুযোগ পেলেই সিকিমে উড়ে যাচ্ছেন ভ্রমণপ্রিয় বাঙালি। কেউ লম্বা সময় নিয়ে যাচ্ছেন আবার কেউ হাতে অল্প সময়েই মন ভরে সিকিম দেখতে চান। আয়তনের দিক দিয়ে সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। আর প্রকৃতিপ্রেমিদের জন্যে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন শহর। ভারতের উত্তর-পূর্বে অবস্থিত সিকিমকে ঘিরে রয়েছে পশ্চিমবঙ্গ, ভূটান, নেপাল, এবং তিব্বত। সিকিমের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ। সিকিমের রাজধানী হল গ্যাংটক। এখানে ভ্রমণে নেই কোনও ঝামেলা, নেই তেমন খরচ। তবে সিকিমে গেলে এই দর্শনীয় স্থানগুলি ঘুরতে একেবারেই ভুলবেন না।

গ্যাংটক: সিকিমের রাজধানী শহর হল গ্যাংটক। যা বর্তমানে তিব্বতীয় বৌদ্ধ কেন্দ্র ও সিকিমের হিমালয়ান শীর্ষ থেকে ট্র্যাকিং করার জন্যে হাইকারদের বেজ ক্যাম্প হিসেবে পরিচিত। এখানে বিশেষ দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে, তাশি ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চন জঙ্ঘা দেখা যাবে। এছাড়াও তিব্বতিয়ান সংস্কৃতিকে নিয়ে গড়ে উঠেছে নামগাল ইনস্টিটিউট অফ তিব্বোটে লজি। এছাড়াও রয়েছে হনুমান টক মন্দির। যেখান থেকে পাহাড়ের ভিউ অসাধারণ দেখায়। এছাড়াও রয়েছে বান ঝাকরি ফলস। হিমালয়ান জুলোজিক্যাল পার্ক, রুমটেক মনেস্ট্রি ইত্যাদি। এছাড়াও রয়েছে নাথু লা, রিডজ ফ্লাওয়ার পার্ক, সারামসা গার্ডেন। যেখানে রোপওয়ে, ট্র্যাকিং, হাইকিং সবটাই হয়।

পেলিং: পশ্চিম সিকিমের একটি ছোট শহর হল পেলিং। এখানে রয়েছে পাহাড়ের উপর ঝুলন্ত ৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজ। রিম্বি নদির পাশের অরেঞ্জ গার্ডেনে এলাচ, কমলা, কাঠ বাদামের গাছ দেখতে পারবেন।

লাচুং: উত্তর সিকিমের অন্তর্গত তিব্বতিয়ান বর্ডারের কাছে অবস্থিত লাচুং গ্রাম নদি দিয়ে বিভক্ত। গ্যাংটক থেকে ১১০ কিলোমাটার দূরত্বে অবস্থিত এই গ্রামে যেতে প্রেম ৫ ঘন্টা সময় লাগে। যেখানকার চারপাশের সুন্দর পরিবেশ, ইয়ামথাং ভ্যালি হওয়ার পথে তিস্তা নদির স্বচ্ছ জল ও ঝরনা মনকে প্রশান্তি দেবে।

সাঙ্গু লেক: গ্যাংটক থেকে ৪০ কিলোমিটার পূর্ব সিকিমে অবস্থিত সাঙ্গু লেক ‘Tsomgo lake’ নামেও পরিচিত। এখানে অবস্থিত বরফের হ্রদ সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র। এই লেকের সৌন্দর্য ভাষায় লেখা সম্ভব নয়।

ইয়ুকসোম: পশ্চিম সিকিমের একটি ঐতিহ্যবাহী শহর এটি। যেখানে কাঞ্চনজঙ্ঘা ঝরনা, ছোট ছোট লেক ও বৌদ্ধ মন্দির রয়েছে। হাইকিং করারও সুযোগ রয়েছে এখানে।

ইয়ামথাং: এই ভ্যালি সাধারণত ভ্যালি অফ ফ্লাওয়ারস নামেও পরিচিত। ফেব্রুয়ারি মাসের শেষ জুনের মধ্যবর্তী সময়ে বিভিন্ন রঙের ফলে ভ্যালি ভরে থাকে। এছাড়াও সিকিমে রাভাংলা, রালাং মনেস্ট্রি, সানরাইজ ভিউ পয়েন্ট, নামছির হিলটপ, চারধাম টেম্পল ইত্যাদি রয়েছে।

হাতে লম্বা ছুটি নেই, ৩ দিনেই ভ্রমণের জন্যে আদর্শ জায়গা বালেশ্বর

বসন্তে জঙ্গল আরও যেন মোহময়ী, কম খরচে ঘুরে আসুন পড়শি রাজ্যের এই জায়গা থেকে…

ভ্রমণে পরিবারের সঙ্গ পাচ্ছেন না, একাই বেরিয়ে পড়ুন, রইল দেশের কিছু অফবিট গন্তব্যের খোঁজ

কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান, ঘুরে আসুন ৬ টি জায়গা থেকে…

শীতে ছুটি কম!  কলকাতার কাছাকাছি এই পাহাড়ি জায়গা থেকে ঘুরে আসুন

পাহাড়, নদী ও চা বাগানের মাঝে এক মায়াবী গ্রামে পুজোর ছুটি কাটিয়ে আসুন

উইকেন্ডের ছুটিতে মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন নতুন এই নির্জন, অচেনা সমুদ্র সৈকতে

উত্তরবঙ্গে যেতে না চাইলে ঘুরে আসতে পারেন ‘এক টুকরো তিব্বতে’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]