পাহাড়, নদী ও চা বাগানের মাঝে এক মায়াবী গ্রামে পুজোর ছুটি কাটিয়ে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কী সব চিন্তা, টেনশন, কাজের চাপ ভুলে এক শান্তিপূর্ণ, প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান? তাহলে টুকরে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। টুকরে বা তাবাকোশি, দার্জিলিং জেলার মিরিকের নদী তীরবর্তী গ্রাম। এটি দার্জিলিং শহর থেকে মাত্র 32 কিমি দূরে অবস্থিত এবং এখানে রাংবাং নদী বয়ে চলেছে।

প্রাকৃতিক সৌন্দর্য

টুকরে একটি সুন্দর উপত্যকা, যা নদী, চা বাগান এবং পাহাড়ে ঘেরা। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন মুগ্ধকর। সকালে পাখির আওয়াজে আপনার ঘুম ভাঙবে এবং প্রকৃতির কোলে সময় কাটাতে পারবেন।

থাকার ব্যবস্থা

টুকরে-তে অনেক হোমস্টে এবং রিসোর্টের ব্যবস্থা রয়েছে। সানগাভা রিসোর্টটি জনপ্রিয় একটি রিসোর্ট, যেখানে আপনি শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারেন। এখানে আধুনিক সুবিধা এবং চমৎকার আতিথেয়তা আশা করতে পারেন।

রিসোর্টের সুবিধাসমূহ:

  • স্থানীয় খাবার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার
  • সুইমিং পুল
  • ফ্রি ওয়াইফাই
  • প্রকৃতির মাঝে এক বিশাল প্রোপার্টি

কী করবেন টুকরে-তে?

টুকরে পৌঁছে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন। তারমধ্যে কিছু জনপ্রিয় হল:

  • রাংবাং নদীর তীরে হাঁটা
  • চা বাগানে ভ্রমণ
  • নানা নাম না জানা রঙ্গীন পাখি দেখতে পাবেন
  • স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে জানার জন্য স্থানীয় গ্রামে ঘুরতেও পারেন।

দর্শনীয় স্থান

টুকরে থেকে আপনি বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে পারেন। স্থানীয় গাড়ি ভাড়া করে নিতে পারেন বা হোমস্টে বা রিসোর্ট থেকেও ব্যাবস্থাও করে দিতে পারে।

  1. মিরিক লেক, পার্ক
  2. গোপালধারা ভিউ পয়েন্ট
  3. দার্জিলিং মল রোড
  4. লেপচাজগৎ
  5. শিব মন্দির

টুকরে একটি নতুন এবং অচেনা পর্যটন গন্তব্য। এখানে প্রকৃতির মাঝে সময় কাটানো, শান্তিপূর্ণ পরিবেশের উপভোগ এবং স্থানীয় সংস্কৃতি জানার সুযোগ রয়েছে। তাই, আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনায় টুকরে-কে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না!

হাতে লম্বা ছুটি নেই, ৩ দিনেই ভ্রমণের জন্যে আদর্শ জায়গা বালেশ্বর

বসন্তে জঙ্গল আরও যেন মোহময়ী, কম খরচে ঘুরে আসুন পড়শি রাজ্যের এই জায়গা থেকে…

সামনেই সিকিম যাওয়ার পরিকল্পনা? কোথায় কোথায় ঘুরবেন, রইল টিপস

ভ্রমণে পরিবারের সঙ্গ পাচ্ছেন না, একাই বেরিয়ে পড়ুন, রইল দেশের কিছু অফবিট গন্তব্যের খোঁজ

কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান, ঘুরে আসুন ৬ টি জায়গা থেকে…

শীতে ছুটি কম!  কলকাতার কাছাকাছি এই পাহাড়ি জায়গা থেকে ঘুরে আসুন

লক্ষ্মীর আট অবতারের কথা জানেন ?

৩০০ বছর ধরে সিংহবাহিনী দেবী রূপে পুজিতা হয়ে আসছেন এই রাজবাড়িতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]