শীতে ছুটি কম!  কলকাতার কাছাকাছি এই পাহাড়ি জায়গা থেকে ঘুরে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানে বেড়াতে যাওয়ার জন্য মন আনচান। শীতে অনেকেই পাহাড়ে যান। তবে সত্যি বলতে কী, বাঙালি শরীরে কনকনে ঠান্ডা একটু কষ্ট দেয় বইকি। তাই শীতশীতে ভাবটাও থাকবে, আবার কনকনে ভাবে কষ্ট হবে না এমনই জায়গায় ঘুরতে যেতে চান পর্যটকেরা।  আর এই বড়দিনের ছুটিতে ঘুরে আসুন কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্বে এই পাহাড়ি জায়গা থেকে ।

এই ছুটিতে ঘুরে আসতে পারেন বড়ন্তি থেকে । পায়ের তলায় লালমাটি, সবুজ গাছপালা ঘেরা বড়ন্তিতে এলে মনে হয়, জীবনীশক্তিতে ভরপুর হয়ে উঠছে মন এবং শরীর। সেই সঙ্গে রয়েছে   শাল-শিমূল, মহুয়া, পলাশ, পিয়াল, সেগুনের মাঝে ছোট্ট এই জায়গার এক দিকে বিহারিনাথ পাহাড় আর অন্যদিকে পাঞ্চেত ড্যাম।  শুধু তাই নয়  প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় সতেজ হাওয়া পাওয়া যায় এই বড়ন্তিতে গেলে। তাই এই শীতে ঘুরে আসতেই পারেন এই কলকাতা থেকে কিছু দূরে এই জায়গাটি থেকে ।

কীভাবে যাবেন বড়ন্তিতে?

কলকাতা থেকে ২৬৩ কিমি দূরত্বে রয়েছে বড়ন্তি। প্রথমে  হাওড়া, শিয়ালদহ কিংবা কলকাতা স্টেশন থেকে যে কোনও ট্রেনে আসানসোলে চলে যাবেন । সেখান থেকে আদ্রা লাইনে তিনটি স্টেশন পরেই মুরাডি। স্টেশনে নেমে গাড়ি কিংবা রিকশায় চেপে ছয় কিলোমিটার দূরেই রয়েছে  বড়ন্তি । এখানে থাকার জন্য রয়েছে বেশ  কয়েকটি রিসর্ট ।

হাতে লম্বা ছুটি নেই, ৩ দিনেই ভ্রমণের জন্যে আদর্শ জায়গা বালেশ্বর

বসন্তে জঙ্গল আরও যেন মোহময়ী, কম খরচে ঘুরে আসুন পড়শি রাজ্যের এই জায়গা থেকে…

মাঘের শেষে হাওয়াবদল, ফের ঠান্ডার আমেজ ! বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কী ?

মাঘের শেষে ফের দাপুটে ব্যাটিং শীতের, ২ দিনে পারদ কমল সাত ডিগ্রি

সামনেই সিকিম যাওয়ার পরিকল্পনা? কোথায় কোথায় ঘুরবেন, রইল টিপস

ক্রমেই চড়ছে পারদ, তবে কি বিদায় নিল শীত ?

ভ্রমণে পরিবারের সঙ্গ পাচ্ছেন না, একাই বেরিয়ে পড়ুন, রইল দেশের কিছু অফবিট গন্তব্যের খোঁজ

কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান, ঘুরে আসুন ৬ টি জায়গা থেকে…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]