‘বোমা মেরে উড়িয়ে দেব’, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের কাছে হুমকি ইমেল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাতসকালে দিল্লির ৬ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন মিলেছিল। সেই আতঙ্ক কাটতে না কাটতে এবার খাস রিজার্ভ ব্যাঙ্ক বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের ইমেলে ওই হুমকি দেওয়া হয়েছে। হুমকি মেলের বিষয়টি মুম্বই পুলিশকে জানানো হয়েছে। আর অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের অপরাধ শাখা।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রুশ ভাষায় ওই হুমকি মেল লেখা হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পরেই রিজার্ভ ব্যাঙ-কের তরফে মাতা রামবার্গ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যে ইমেল অ্যাড্রেস থেকে ওই হুমকি মেল এসেছে তার মালিককে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ভবন তন্নতন্ন করে তল্লাশি করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নাম করে ফোন করা হয়। এক ব্যাক্তি নিজেকে লস্কর-ই-তৈয়বার সিইও দাবি করে ওই ফোন করেছিলেন। হুমকি ফোনের পরেই রিজার্ভ ব্যাঙ্কে জোরদার তল্লাশি চালানো হয়েছিল। যদিও তল্লাশিতে কিছু মেলেনি। তবে ওই হুমকি ফোনের পরেই দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল। নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছিল।

গত তিন মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় শতাধিক বিমানে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। পাশাপাশি দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশ-সহ দেশের বেশ কয়েকটি স্কুল, কলেজেও হুমকিবার্তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে গুজরাত এবং অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়িয়েছিল।দেশের তদন্তকারী সংস্থাগুলি ইতিমধ্যেই এই হুমকি ফোনের ঘটনা নিয়ে তদন্ত করছে। 

খলিস্তানি জঙ্গিদের নিশানায় থাকা কপিল শর্মার নিরাপত্তা বাড়াল মুম্বই পুলিশ

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

গোপালনগরের মহিলাকে আটক করে হেনস্তার অভিযোগ মুম্বই পুলিশের

শিখদের অপমানের সাজা, কানাডায় ক্যাফে-তে হামলার ঘটনায় কপিলকে জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের

Repo Rate: মধ্যবিত্তদের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআই আরও সস্তা

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

স্বল্প সঞ্চয়ের সুদে কোপ? আরবিআই-র রিপোর্টে জল্পনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]