Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Repo Rate: মধ্যবিত্তদের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ি-গাড়ির ইএমআই আরও সস্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মধ্যবিত্তদের আরও স্বস্তি  দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফের এক দফায় কমল রেপো রেট। আজ শুক্রবার (৬ জুন) তিন দিনের মুদ্রা নীতি কমিটির বৈঠক শেষে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ‘রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে রেপো রেট দাঁড়িয়েছে ৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫.৫ শতাংশ। এর জেরে গাড়ি-বাড়ি ও ব্যক্তিগত ঋণে কমছে মাসিক কিস্তি। অর্থা‍ৎ কম ইএমআই গুনতে হবে মধ্যবিত্তকে।

দীর্ঘ পাঁচ বছর বাদে গত ফেব্রুয়ারিতেই প্রথম বার রেপো রেট কমানোর পথে হেঁটেছিল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করেছিল। গত এপ্রিলে চলতি অর্থ বর্ষে প্রথমবার বৈঠকে বসে আরও ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট। গত ৪ জুন থেকে ফের বৈঠকে বসেছিল আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। তিন দিনের বৈঠকে মুদ্রাস্ফীতি ও পাইকারি এবং খুচরোর মূল্যবৃদ্ধি সাধধারণ মানুষের সহনশীলতারও নিচে থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। সেই সঙ্গে আরও রেপো রেট আরও ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ‘বিশ্বজুড়ে যে বাণিজ্য যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে এবং অর্থনৈতিক টালমাটাল চলছে, সে কথা মাথায় রেখে রেপো রেট আরও .৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসডিএফ-ও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৭৫ থেকে ৫.২৫ শতাংশ করা হয়েছে। আর এমএসএফ রেট ৬.২৫ শতাংশ থেকে কমিয়ে ৫.৭৫ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  রেপো রেট হল (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক)। আর রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক)। রেপো রেট বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে গ্রাহক অর্থা‍ৎ সাধারণ মানুষের উপরে। গাড়ি-বাড়ি ও ব্যক্তিগত ঋণের সুদের উপরে বাড়তি বোঝা চাপে। আবার রেপো রেট কমলে গাড়ি-বাড়ির ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ কমে যায়। রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর জানিয়েছেন, ‘দেশের অর্থনীতি যথেষ্টই শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে। চলতি আর্থিক বর্ষে মুদ্রাস্ফীতি গড়ে ৩.৭ শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে।’

রাখিবন্ধনের উপহার, বুধেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের!

মিলল রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্র, এবার সরাসরি ঋণও দেবে Flipkart

সাবধান, বাজারে বেড়েছে ৫০০ টাকার জাল নোট

স্বল্প সঞ্চয়ের সুদে কোপ? আরবিআই-র রিপোর্টে জল্পনা

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI কমল

এটিএম থেকে টাকা তুলতে গেলে বাড়তি কড়ি গুনতে হবে, কবে থেকে চালু নয়া নিয়ম?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00