‘যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, রংপুর: হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ভারতের সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের একের পর এক উপদেষ্টা দেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞের পক্ষে সওয়াল করে পড়শি দেশ ভারতকে রক্তচোখ দেখাতে শুরু করে দিয়েছে। রবিবারই (১ ডিসেম্বর) বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার বন্ধ না করা হলে ভারতের পক্ষে ভাল হবে না বলে হুমকি দিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এবার এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনা কর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছেন, ‘সীমান্তে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। কেউ যদি বাংলাদেশিদের দুর্বল ভাবেন, তা হলে ভুল করছে।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। আর তাঁর দেশত্যাগের পরেই শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। আর ওই হিন্দু নির্যাতন যজ্ঞের প্রধান সেনাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ পুলিশ থেকে বেছে-বেছে হিন্দু আধিকারিকদের বরখাস্ত করেছেন। না হলে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত সহকারী সুপার থেকে ডিআইজি পদমর্যাদার অধিকারী ৯০ হিন্দু পুলিশ আধিকারিক তাঁর রাজরোষে পড়েছে। শুধু তাই নয়, গত রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামে জঙ্গিদের প্রধান হোতা তথা জামায়াত ইসলামীর আমীর শাহজাহান চৌধুরীর সঙ্গে এক গোপন বৈঠকে বসেছিলেন জাহাঙ্গীর। ওই বৈঠকেই হিন্দুদের রক্ষা কর্তা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর ওই বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয় চিন্ময় প্রভুকে। আর তার গ্রেফতারির পরেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে।

ওই সন্ত্রাস না থামিয়ে তাতে ঘৃতাহুতি দিয়ে চলেছেন জামায়াত ইসলামীর সুরা মজলিশের (কেন্দ্রীয় কমিটি) সদস্য তথা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিমধ্যেই হিন্দু নির্যাতন সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের প্রধান পদে নিয়োগ করেছেন হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গিদের প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করা বাহারুল ইসলামকে।

চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে গত কয়েকদিনে দিল্লি ও ঢাকার সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এদিন রংপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগের আট জেলার পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ভারত সীমান্তে বিশেষ নজর রাখার নির্দেশ দেন তিনি। ভারতীয় কেউ সীমান্ত টপকানোর চেষ্টা করলে সরাসরি গুলি চালিয়ে খতম করারও নির্দেশ দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কাউকে আমরা ভয় পাই না। সীমান্তে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি।’

‘ঝাঁঝরা করে দাও’, গোপালগঞ্জে নিরস্ত্র জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

৯ বছর পর ঢাকার দূতের সঙ্গে সাক্ষাৎ মমতার, কী নিয়ে আলোচনা?

‘দ্বিতীয় গণঅভ্যুত্থান ঘটানো হবে’, ইউনূস-তারেকের বৈঠকের পরে হুঙ্কার এনসিপির

 ‘আমাদের চেয়ে বড় মাফিয়া বাংলাদেশে নেই’, হুঙ্কার হাসিনাকে দেশছাড়া করা এনসিপি নেতার

‘বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে দিল্লি’, বিস্ফোরক অভিযোগ ইউনূসের

ইউনূসের কাছে তিন উপদেষ্টাকে বরখাস্তের দাবি জানাল খালেদা জিয়ার দল

দিল্লি জুজু দেখিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে মুসলিম বিপ্লবের ডাক দিলেন পাকিস্তানি এজেন্ট নাহিদ

পাকিস্তানি দূতের উপস্থিতিতে ঢাকায় আত্মপ্রকাশ ভারত বিদ্বেষী দলের, জিন্নার নামে উঠল ‘জয়ধ্বনি’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]