চিকিৎসার নামে নাবালিকাকে যৌন হেনস্থা, আসানসোলে গ্রেফতার চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হল এক চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে আসানসোলে। ধৃতের নাম রমন রাজ। পেশায় তিনি একজন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়ে গিয়েছিল। তদন্তের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে ওই চিকিৎসককে।গোটা ঘটনায় চিকিৎসক মহল ও আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নাবালিকার পরিবার আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ধৃত চিকিৎসকের বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) (সি), ৬৪/২/এফ, ৬৫(১) ধারায় মামলা রুজু হয়েছে।

গত ১৫ নভেম্বর ওই কার্ডিওলজি চিকিৎসকের চেম্বারে গিয়েছিল বছর ১৫-র ওই নাবালিকা। অভিযোগ উঠেছে চিকিৎসার অছিলায় নাবালিকার সঙ্গে জোরপূর্বক যৌন হেনস্থা করেন ওই চিকিৎসক। বৃহস্পতিবার সকালে ওই স্কুল পড়ুয়াকে মেডিকেল পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল আসানসোল মহিলা থানার পুলিশ।

ধৃতকে বৃহস্পতিবার(২১ নভেম্বর) আসানসোল আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। পকসো কোর্টের বিচারক ছুটিতে থাকায় এই মামলার শুনানি হয় পকসো কোর্টের দায়িত্বে থাকা এডিজে(২)তানিয়া ঘোষের এজলাসে। সওয়াল-জবাব শেষে আদালতের বিচারক চিকিৎসকের জামিন নাকচ করে দেন। একইসঙ্গে একদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।

খাটের নিচ থেকে উদ্ধার যুবতীর দেহ, একরত্তি ছেলেকে নিয়ে পলাতক স্বামী

ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস, জখম বহু পুণ্যার্থী

ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা, কুলটিতে মৃত্যু দুই পুণ্যার্থীর

আসানসোলে মলয় ঘটকের বাড়িতে অতর্কিত হামলা-ভাঙচুর, ধৃত ১

পাচার চক্রের পর্দা ফাঁস ! উদ্ধার ১১টি হরিণের শিং ও প্যাঙ্গোলিনের আঁশ

কয়লা, লোহা পাচার হলে বালিতে বাঁধা কেন? পুলিশকে ঘিরে বচসা, ধৃত ৭

মৃত সদ্যোজাতর ডিএনএ পরীক্ষায় দোষী সাব্যস্ত হল ধর্ষক বায়োলজিক্যাল ফাদার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]