Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পচা শামুকে কাটল পা, প্যারাগুয়ের কাছে হারল মেসির আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারাগুয়ে-আর্জেন্টিনার(Paraguay Vs Argentina) ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। পাশাপাশি এই ম্যাচ ঘিরে তৈরি হয় বিতর্কও। ‘মেসি ১০’ কিংবা আর্জেন্টিনার জার্সি পরে স্থানীয় দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না এমন নির্দেশিকাও জারি করা হয়েছিল। কিন্তু শেষমেষ হতাশ হতে হল আর্জেন্টিনার অনুরাগীদের, কারণ এদিন ২-১ গোলে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছে মেসির দল। এই হার অত্যন্ত লজ্জার বলেও মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। অপ্রত্যাশিতভাবেই এদিন জয় ছিনিয়ে নিয়েছে প্যারাগুয়ে।

আরও পড়ুনঃ অফ ফর্মে অধিনায়ক সূর্য কুমার যাদব, নির্ণায়ক ম্যাচে চিন্তা বাড়ছে ভারতের

প্রসঙ্গত উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ের(FIFA Ranking) শীর্ষস্থানে বসে রয়েছে টিম আর্জেন্টিনা, অন্যদিকে দক্ষিণ আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ের অবস্থান ৫৫ নম্বরে। তারপরেও আশ্চর্যজনকভাবে প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শেষরক্ষা হয়নি। দর্শকরা ভেবেই নিয়েছিলেন এই ম্যাচের ফলাফল থাকবে মেসিদের পক্ষেই কিন্তু সকলকে ভুল প্রমাণ করে এদিনের ম্যাচে ময়দানে জ্বলে ওঠে টিম প্যারাগুয়ে।

আরও পড়ুনঃ বিতর্কিত গান গাওয়া চলবে না, হায়দ্রাবাদ কনসার্টের আগেই সতর্কবাণী দিলজিৎ দোসঞ্জকে

নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন গোলকিপারের দায়িত্বে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া আক্রমণ বিভাগে ছিলেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। তবুও পারল না আর্জেন্টিনা। ম্যাচে এগিয়ে থেকেও লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হল মেসিদের। ম্যাচের ১১ মিনিটের মাথায় লাওতারো মার্তিনেজের বাঁ পায়ের দুর্দান্ত গোলে আর্জেন্টিনাই এগিয়ে গিয়েছিল ম্যাচে। কিন্তু পরমুহূর্তেই প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে ম্যাচ। এরপর ৪৭ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ওমর আলদেরেতে। ফলে ২-১ গোলে ক্লিয়ার উইনার বিবেচিত হয় টিম প্যারাগুয়ে। এদিনের ম্যাচ হারলেও ১১ ম‍্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00