গ্লাভস নিয়েও ষড়যন্ত্র, ফাঁস হল বিস্ফোরক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের(West Bengal Government) বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালানোর চেষ্টা ব্যর্থ হল আবারও। সম্প্রতি আরজি কর হাসপাতালের(RG Kar Medical College and Hospital) ট্রমা কেয়ার বিভাগ থেকে উদ্ধার হওয়া রক্তমাখা গ্লাভস(Blood Stained Gloves) ঘিরে তৈরি হয়েছিল শোরগোল। গ্লাভস রহস্যের কিনারা করতে সেগুলি পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে। এরপরই যে তথ্য পাওয়া গেল তাতে রাজ্য সরকারের বিরুদ্ধে আনা গোপন ষড়যন্ত্রের প্রচেষ্টা ধুলিসাৎ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ১৪ নভেম্বরের থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, শীত আসছে মালুম হবে ২১ তারিখ থেকেই

যে রক্তমাখা গ্লাভস নিয়ে এত আলোচনা সেগুলির ব্যাচ নম্বর সম্পূর্ণ ভিন্ন। আরজি কর কর্তৃপক্ষ কখনই ওই গ্লাভস অর্ডার দেয়নি তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ‌্যায় জানিয়ে দিয়েছেন, আরজি কর থেকে অর্ডার দেওয়া গ্লাভসের ব‌্যাচ নম্বর ২৪০৭০০৭, কিন্তু যে ‘রক্তমাখা গ্লাভস’ হাজির করে মারাত্মক অভিযোগ করা হয়েছিল, সেটির ব‌্যাচ নম্বর ২৪০৬০০৬। তাৎপর্যপূর্ণ বিষয়, শুধু অর্ডার দেওয়া নয়, ওই ব‌্যাচের কোনও গ্লাভস আরজি কর কর্তৃপক্ষ গ্রহণও করেনি।’

এছাড়াও সপ্তর্ষি চট্টোপাধ্যায় আরও জানান, গ্লাভসে লেগে থাকা তরলটি রক্ত নয়, ওটি যে লাল রঙের রাসায়নিক তরল তা বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে হওয়া পরীক্ষায় ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এবার প্রশ্ন হল রক্তাক্ত গ্লাভসকে হাতিয়ার করে রাজ্য সরকারের নামে কুৎসা রটাতে চাইছে কারা! এর সবচেয়ে সহজ উত্তর, একদল জুনিয়র ডাক্তারেরা, যারা নিজেদের স্বার্থে যোগ দিয়েছেন তথাকথিত আন্দোলনে। তিলোত্তমাকে হাতিয়ার করে রাজ্য সরকারের নামে কুৎসা এবং অপপ্রচার চালানোই এদের মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ পিছিয়ে গেল ডেডলাইন, এয়ারপোর্ট অবধি মেট্রো পেতে সময় লাগবে আগামী বছর

এমন ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনাকারী কে বা কারা! কোথা থেকে, কিভাবে গ্লাভস এসে হাজির হল! তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই তথাকথিত ডাক্তারদের উদ্দেশ্য শুধু রাজ্য সরকারকে বদনাম করা নয়, রোগীরও ক্ষতি করা। কারণ, ওই গ্লাভসটি জীবানুমুক্ত ছিল না। বাইরে থেকে কিনে এনে গ্লাভসে লাল রঙের তরল লাগিয়ে সাংবাদিক বৈঠকে হাজির করে পরিকল্পনামাফিক যারা রাজ‌্য সরকারের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে। 

‘সময়াভাব’, অমিত শাহের পর অভয়ার বাবা- মা’র সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

পরীক্ষা না দিয়েই প্র্যাকটিসে! আরজি কর কাণ্ডে প্রতিবাদী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

‘এক সময় চেয়েছিলাম, কিন্তু…’ আরজি কর কাণ্ডের বিচারের দেরি নিয়ে আক্ষেপ’ মুখ্যমন্ত্রীর

আরজি কর দুর্নীতি মামলায় চার্জশিট পেশ সিবিআইয়ের, সন্দীপ সহ তালিকায় মূল অভিযুক্ত কারা?

আরজি কর ইস্যু নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যসাথীর অপব্যবহারকারীদের শাস্তির হুঁশিয়ারি মমতার

ডাল মে কুছ কালা হ্যায়! পরীক্ষার লাইভ স্ট্রিমিং আপত্তি জুনিয়র চিকি‍ৎসকদের

আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ সহ ৫ জনের ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]