Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধ চাই না, কূটনৈতিক দৌত্য আর আলোচনার সমর্থক’, ব্রিকস সম্মেলনে বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাজান: যুদ্ধবিধ্বস্ত বিশ্বে ফের একবার শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। যুদ্ধের সমর্থক নই। হানাহানির পরিবর্তে কূটনৈতিক দৌত্য আর আলোচনার মাধ্যমেই যাবতীয় সমস্যা সমাধানের পক্ষপাতী।’ কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নাম না করেই প্রধানমন্ত্রী মোদি রাশিয়া-ইউক্রেন এবং ইজরায়েল-গাজা-লেবাননের যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন।

ব্রিকস সম্মেলন আয়োজনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, ‘গত এক বছর ধরে ব্রিকসের সভাপতি হিসাবে দারুণভাবে দায়িত্ব পালন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর আন্তরিক প্রচেষ্টার ফলেই ব্রিকসের সদস্য এবং সহযোগী দেশগুলির প্রতিনিধিরা আজ একই ছাতার তলায় উপস্থিত হয়েছেন। এটা বলতে কোনও দ্বিধা বা সঙ্কোচ নেই ব্রিকস সাধারণ মানুষের মধ্যে কোনও বিভাজনকারী সংগঠন নয়। বরং মানুষের কল্যাণেই নিয়োজিত। আজ বিশ্বজুড়ে এক যুদ্ধের আবহ, উপরন্তু আর্থিক মন্দাও চলছে। তাই আধিপত্য বিস্তার নয়, আমাদের লড়াইয়ের লক্ষ্য হওয়া উচিত মূল্যবৃদ্ধিতে লাগাম টানা, প্রতিটি মানুষের জন্য খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা।’

ভারত যে যুদ্ধের পক্ষপাতী নয়, তা উল্লেখ করে মোদি বলেন, ‘আমরা মনে করি শান্তির কোনও বিকল্প নেই। যে কোনও বিরোধ মেটানোর জন্য কূটনৈতিক দৌত্য আর আলোচনার সমর্থক। যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে করোনা অতিমারীর মোকাবিলা করেছি, সেইভাবেই বিশ্বের সামনে প্রতিবন্ধকতা হয়ে হাজির বিষয়গুলির মোকাবিলা করা উচিত।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার বৈঠকে মোদি-ওমর

পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

জঙ্গি হামলার জবাব কীভাবে? মোদির বাসভবনে শুরু উচ্চপর্যায়ের বৈঠক

‘তৈরির নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জোড়া হচ্ছে’, মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে ফয়সালার ভার মোদির হাতে ছাড়লেন শিন্ডে

‘মোদি আমার ভাল বন্ধু, আমেরিকার হিন্দুদের রক্ষা করব’, দিওয়ালি উপলক্ষে বার্তা ট্রাম্পের

‘সীমান্তে শান্তি বজায় অগ্রাধিকার হওয়া উচিত’, চিনের প্রেসিডেন্টকে বার্তা মোদির

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে চুরি মোদির দেওয়া মুকুট, ক্ষুব্ধ দিল্লি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00