Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের যশোরেশ্বরী মন্দির থেকে চুরি মোদির দেওয়া মুকুট, ক্ষুব্ধ দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘কুখ্যাত’ বাংলাদেশি চোরেদের খপ্পর থেকে রেহাই পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গতকাল বৃহস্পতিবারই (১০ অক্টোবর) যশোরের সাতক্ষীরার ঈশ্বরীপুর ইউনিয়নের যশোরেশ্বরী মন্দিরের মা কালীকে দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সোনার মুকুট নিয়ে চম্পট দিয়েছে চোর বাবাজী। ইতিমধ্যেই মন্দিরের সিসিটিভিতে ধরা পড়েছে চোর বাবাজীবনের ছবি এবং চোরের কীর্তি। যদিও ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও উদ্ধার করা যায়নি মুকুট। পাকড়াও করা যায়নি ধূর্ত চোরকেও। মোদির দেওয়া সোনার মুকুট চুরির ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এবার ওই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিল ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতীয় দূতাবাসের তরফে যশোরেশ্বরী মন্দিরে মোদির দেওয়া মুকুট চুরির ঘটনা নিয়ে এক পোস্ট করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘২০২১ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে যে মুকুট উপহার দেওয়া হয়েছিল, সেটা চুরি হয়ে যাওয়ার খবর আমরা দেখেছি। আমরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট উদ্ধার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি।’ ফেসবুক পোস্টের নিচে ভারতের বিদেশ মন্ত্রক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রককে ট্যাগ করা হয়েছে।

বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে যোগ দিতে করোনা মহামারীর মধ্যেই ২০২১ সালের মার্চে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরের সময়ে ২৭ মার্চ তিনি সটান পৌঁছে গিয়েছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত যশোরেশ্বরী মন্দিরে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যশোরেশ্বরী মন্দির ৫২ সতী পীঠের অন্যতম পীঠ হিসাবে পরিচিত। যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের সময়ে মা কালীকে নিজের হাতে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন মোদি। সেই সঙ্গে মন্দিরে বিশেষ প্রার্থনায় অংশও নিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মন্দিরের মা কালীর মাথায় শোভা পাওয়া মোদির দেওয়া মুকুটটি চুরি হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, বেলা দুটো নাগাদ পুজো শেষ করে বিশ্রাম নিতে বাড়ি যান তিনি। খানিকবাদে মন্দিরের সাফাই কর্মীরা মন্দিরে প্রবেশ করেন। সাফাইয়ের কাজ শেষ হওয়ার পর তারা জানান, মন্দিরের মা কালীর মাথার সোনার মুকুটটি নেই। মুকুট চুরির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনেক ভক্তই খবর পেয়ে মন্দির চত্বরে হাজির হয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। মোদির দেওয়া মুকুট চুরির খবর পেয়ে মন্দিরে ছুটে যান সাতক্ষীরার  পুলিশ সুপার মনিরুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি তাইজুল ইসলাম। ভক্তদের ক্ষোভ প্রশমনে চুরি যাওয়া মুকুট উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তাঁরা। যদিও ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও চোর পাকড়াও করতে পারেনি বাংলাদেশের পুলিশ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার বৈঠকে মোদি-ওমর

পহেলগাঁও হামলায় জড়িতদের রেয়াত করা হবে না: বিহার থেকে হুঙ্কার প্রধানমন্ত্রীর

জঙ্গি হামলার জবাব কীভাবে? মোদির বাসভবনে শুরু উচ্চপর্যায়ের বৈঠক

‘তৈরির নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জোড়া হচ্ছে’, মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ রাহুল

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী নিয়ে ফয়সালার ভার মোদির হাতে ছাড়লেন শিন্ডে

‘মোদি আমার ভাল বন্ধু, আমেরিকার হিন্দুদের রক্ষা করব’, দিওয়ালি উপলক্ষে বার্তা ট্রাম্পের

‘যুদ্ধ চাই না, কূটনৈতিক দৌত্য আর আলোচনার সমর্থক’, ব্রিকস সম্মেলনে বললেন মোদি

জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00