‘ভুল হয়েছে’ সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট মুছে দিলেন বিদ্রোহী  সুখেন্দুশেখরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন  তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এই ঘটনার পর তাঁকে তলব করে লালবাজার। এরপরেই  গ্রেপ্তারির আশঙ্কা করে দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালতে নিজের ভুল স্বীকার করে সমাজমাধ্যমে পোস্ট মুছে দেওয়ার কথা জানান সুখেন্দু।

এদিন হাইকোর্টে গিয়ে তিনি বলেন, তথ্যগত কিছু বিভ্রান্তির কারণে ভুল করে এই পোস্টগুলি করেছিলাম। সেটি ইতিমধ্যেই মুছে দিয়েছি। আর রাজ্যসভা সাংসদের  এই বক্তব্যের পরেই এক্স হ্যান্ডলে ওই পোস্টগুলি  দেখা মেলেনি। এরপরেই  রাজ্যের  আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় জানান, মামলাকারীর সঙ্গে কথা হয়েছে। তিনি তাঁর টুইট ডিলিট করে দেবেন। ফলে আলাদা করে কোনও ব্যবস্থা নেওয়ার প্রশ্ন ওঠে না। 

উল্লেখ্য, গত শনিবার আর জি কর কাণ্ডে সমাজমাধ্যমে তদন্ত সংক্রান্ত কিছু প্রশ্ন এবং প্রস্তাব তুলেছিলেন সুখেন্দু।তিনি দাবি করেছিলেন , কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শও দিয়েছিলেন তৃণমূল সাংসদ। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়া প্রয়োজন বলে জানান তিনি। তার পরেই রবিবার তাঁকে তলব করে লালবাজার। তিনি না যাওয়ায় ফের তাঁকে তলব করা হয়। এই আবহে হাজিরা না দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা করছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। এরপরেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

বাঙালি হেনস্তা! রাজ্যপালের আশ্বাসে আস্থা নেই, বললেন তৃণমূল সাংসদ

বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের

অসুস্থ হয়ে বেলভিউ হাসপাতালে সৌগত রায়, কী হয়েছে সাংসদের?

জাপানের ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সংসদের প্রতিনিধি দলের, গান্ধিমূর্তিতে শ্রদ্ধা

নববর্ষে কল্পতরু অভিষেক, ডায়মন্ড হারবারে শুরু বিনামূল্যে ‘সেবাশ্রয়’

‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

নিরাপত্তা খতিয়ে দেখতে ফের আরজি করে গেলেন পুলিশ কমিশনার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]