নিরাপত্তা খতিয়ে দেখতে ফের আরজি করে গেলেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আরজি কর মেডিক্যাল কলেজ পরিদর্শনে গেলেন গেলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা। রবিবার দুপুরে তিনি যান পরিদর্শনে। এদিন হাসপাতালে ঢুকে প্রথমে তিনি চলে যান  জরুরি বিভাগে এবং প্রসূতি বিভাগে। আর সেখান থেকে সেমিনার কক্ষে।  নিরাপত্তায় থাকা পুলিশ কর্মী এবং সিআইএসএফ জওয়ানদের সঙ্গে কথাও বলতে দেখা যায় পুলিশ কমিশনারকে।  

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে প্রায় ১৫ থেকে ২০ মিনিট  জরুরী বিভাগে ছিলেন মনোজ বর্মা।  অন্যান্য কিছু বিষয় তিনি  খতিয়ে দেখেন। তবে এরআগে দায়িত্ব নেওয়ার পর  দুবার  এলেও এই প্রথমবার তিনি এতটা সময় ধরে হাসপাতালে ঘুরলেন।

উল্লেখ্য, কলকাতা কমিশনার হিসাবে দায়িত্ব  নেওয়ার পর থেকে বেশ কয়েকবার আরজি করে  আসেন মনোজ বর্মা।।  গত ১৯ সেপ্টেম্বর সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে আরজি করে পরিদর্শনে তিনি এসেছিলেন। সেইসময় তিনি কথা বলেছিলেন নিরাপত্তা কর্মীদের সঙ্গে। এরপর ফের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এলেন মনোজ বর্মা।  বলা বাহুল্য, গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। উঠেছিল একাধিক প্রশ্ন। সেইসময় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল আগামী ১৪ দিনের মধ্যে প্রতিটি সরকারি হাসপাতালে বসাতে হবে সিসি ক্যামেরা, যাতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত থাকে।

কসবাকাণ্ডে আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে, যাচাই করা হচ্ছে ,মন্তব্য মনোজ ভার্মার

কসবায় ডি আই অফিসের বিক্ষোভে বহিরাগতদের নাম পরিচয় পাওয়া গিয়েছে : সিপি

কলকাতায় রামনবমীর মিছিলে বাধা নয়, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার

রামনবমীতে অশান্তি ছড়ালে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কলকাতার পুলিশ কমিশনারের

আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চার নার্স

রামনবমী ঘিরে শুভেন্দুর হুঁশিয়ারির পর বিশেষ সতর্ক কলকাতা পুলিশ

আরজি কর কাণ্ডে আরও তদন্ত চেয়ে পরিবারের আর্জিতে সাড়া সুপ্রিম কোর্টের

সাইবার ক্রাইম রুখতে আগামী ক্যাবিনেটে প্রস্তাব রাখতে চলেছে কলকাতা পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]