নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলার অপমান মানছি না, মানব না। ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ সংসদ চত্বরে তৃণমূলের। এসআইআর-এর প্রতিবাদে স্লোগান দিতেও দেখা গিয়েছে ইন্ডিয়াজোটের সদস্যদের। বাংলার মাটি, বাংলার জল গান গেয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের।
সোমবার বিরোধী জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশন দফতর ঘেরাও করার কর্মসূচির ডাক দেওয়া হয়েচিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সেই মিছিল সংসদ চত্বর ছাড়াতেই তাঁদের আটকে দিয়েছিল দিল্লি পুলিশ। সোমবারের পর মঙ্গলবারও এসআইআর নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ইন্ডিয়া জোটের সদস্যরা। পাশাপাশি তৃণমূলো সুর চড়িয়েছে বাংলা ভাষা নিয়ে। কোনওভাবেই তৃণমূল পিছু হটবে না। বাংলায় লেখা ব্যানার ও গলায় বাংলা ভাষায় গান গেয়ে এদিন বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের সাংসদরা।
বিক্ষোভ দেখিয়েছেন, জুন মালিয়া, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মালা রায়, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়। তাঁদের হাতে রয়েছে বাংলায় লেখা ব্য়ানার।সেখানে লেখা রয়েছে, বাংলার অপমান মানছি না, মানব না। কয়েকটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে জাতীয় সঙ্গীতের অপমান দেশদ্রোহিতার সমান। নিজেদের এক্সহ্যান্ডেলে, পোস্ট করে তৃণমূল লিখেছে, আমরা পিছু হটছি না। বিজেপির মনে রাখা উচিত, বাঙালীকে নির্যাতন কর, বাংলা ভাষাকে অপমান কর এবং অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কর, এই সবকিছুর মূল্য চোকাতে হবে। বাংলা-বিরোধী জমিদারদের বিরুদ্ধে লড়াই সংসদে তীব্র আকার ধারণ করেছে। লড়াই ততদিন চলবে যতদিন না প্রতিটি অন্যায়ের পরাজয় ঘটে।
We’re not backing down. @BJP4India should take note: you torment our people, vilify our language, and try to steal our rights, and you will pay the price.
Our battle against the Bangla-Birodhi Zamindars rages in Parliament, and we’ll fight till every last act of injustice is… pic.twitter.com/mJV1cR3KCL
— All India Trinamool Congress (@AITCofficial) August 12, 2025
ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার হয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সংসদেও এই নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা।