Budget 2024: আজ সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। আজ মঙ্গলবার (২৩ জুলাই) সংসদে মোদি ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল ১১টায় শুরু হবে বাজেট বক্তৃতা। এই নিয়ে সপ্তমবারের জন্য লোকসভায় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। আর মোদি ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আয়করের কাঠামো বদল, কিষাণ নিধি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি-সহ একাধিক বিষয় গুরুত্ব পেতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর্থিক বাজেট পেশের পাশাপাশি রেল বাজেটও পেশ হবে। দুই বাজেটেই পরিকাঠামো উন্নয়নের উপরে বিশেষ জোর দেওয়া হতে পারে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

লোকসভা ভোটের কারণে গত ফ্রেব্রুয়ারিতে পাঁচ মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছিল সংসদে। এবার বাকি সাত মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। সূত্রের খবর, সিগারেট, মদ ও বিলাসবহুল পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব রাখা হতে পারে বাজেটে। সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং ওষুধের ক্ষেত্রে দাম হ্রাসেরও প্রস্তাব থাকতে পারে। তবে সাধারণ মানুষের নজর থাকবে আয়কর কাঠামো বদল হয় কিনা, সে দিকে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের কোষাগারে বাড়তি রাজস্ব আদায়ে জোর দেওয়ার ক্ষেত্রে আয়কর কাঠামোয় পরিবর্তন আনার কথা ঘোষণা হতে পারে।

ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশের সময়ে কৃষকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণার জল্পনা চলেছিল। যদিও তা হয়নি। কিন্তু লোকসভা ভোটে গ্রামীণ এবং কৃষক অধ্যুষিত এলাকায় খুব একটা ভাল ফল হয়নি বিজেপির। বরং ২০১৯ সালের তুলনায় গ্রাম ও মফঃস্বলে পদ্ম শিবিরের ভোট কমেছে। চলতি বছরের শেষের দিকেই মহারাষ্ট্র, হরিয়ানার মতো কৃষি প্রধান রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। ফলে পূর্ণাঙ্গ বাজেটে কৃষকদের দিকে বিশেষ নজর থাকবে বলে মনে করা হচ্ছে।

পুরুষতন্ত্রের জুজুর বিরুদ্ধে বলতে গিয়ে ইন্দিরার প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গ তুললেন নির্মলা

রাজ্যসভায় নির্মলাকে ‘মাতাজি’ বলে তোপ খাড়গের

Budget 2024: বঞ্চনার বাজেট, সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া জোট শরিকদের  

বাজেটে বরাদ্দ বাড়ল ইষ্ট-ওয়েস্ট মেট্রোর

কংগ্রেসের ইস্তেহারের ‘কপি পেস্ট’, বাজেট নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের

এটা তো বিহার আর অন্ধ্রের বাজেট, দেশের কথা কোথায়, প্রশ্ন অখিলেশের

Budget 2024:  নির্মলার বাজেটে দাম কমল কোন জিনিসের ? দেখে নিন একনজরে

Budget 2024: নির্মলার বাজেটে অনাস্থা, ধস শেয়ারবাজারে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]